Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি (Deadly Bacteria Leak) গবেষণাগার থেকে ফুসফুসের প্লেগের জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনার পর এক গবেষণাগারের কর্মীর মৃত্যু হয়েছে এবং তাঁর সংস্পর্শে আসা প্রায় ২০০ জনকে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকার কয়েকটি হাসপাতালেও কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে।
শুরু তদন্ত (Deadly Bacteria Leak)
জানা গিয়েছে, ইরকুতস্কে অবস্থিত অ্যান্টি-প্লেগ রিসার্চ (Deadly Bacteria Leak) ইনস্টিটিউটের ২৮ বছর বয়সি ল্যাব কর্মী দারিয়া শিপিলোভা গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। এরপরই তাঁর মৃত্যুর কারণ এবং গবেষণাগারে কাজ করার সময় কোনও বিপজ্জনক জীবাণুর সংস্পর্শে এসেছিলেন কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়।
মেলেনি প্রমাণ (Deadly Bacteria Leak)
রুশ স্বাস্থ্য নজরদারি সংস্থা জানিয়েছে, শিপিলোভার মৃত্যুর ক্ষেত্রে ‘অজ্ঞাত কারণে নিউমোনিয়া’র বিষয়টি সামনে এসেছিল। তবে অতিরিক্ত পরীক্ষায় তাঁর কাজের সঙ্গে সম্পর্কিত কোনও রোগজীবাণু পাওয়া যায়নি। গবেষণাগারে রোগজীবাণু ছড়িয়ে পড়া বা কোনও দুর্ঘটনা ঘটেছে, এমন প্রমাণও এখনও মেলেনি।
তবে রুশ সংবাদমাধ্যমে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, কাজের সময় শিপিলোভা প্লেগের জীবাণু ইয়ারসিনিয়া পেস্টিস-এর সংস্পর্শে এসে থাকতে পারেন। যদিও এই দাবির এখনও কোনও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
আরও পড়ুন: Harmanpreet Kaur Captaincy: ভারতীয় ক্রিকেটে পালাবদল, সরে দাঁড়ালেন বিশ্বজয়ী অধিনায়ক
ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিপিলোভার সংস্পর্শে আসা প্রায় ২০০ জনকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। কয়েকটি হাসপাতালে কোয়ারেন্টাইন ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং আরও পরীক্ষার ফলের অপেক্ষা করা হচ্ছে।

