Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: জীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলেন কিছুদিন আগেই। হতাশায় তলিয়ে আত্মহত্যার পথও বেছে নেন একসময়। সেই বিষয় নিয়ে নেট দুনিয়ায় ট্রোলও কম হননি, কিন্তু এবার দেবলীনা নন্দীর সামনেই নতুন দরজা খুলে দিল জীবন(Debolina)।
হতাশায় পড়ে চূড়ান্ত সিদ্ধান্ত (Debolina)
সাংসারিক জীবনে হতাশায় পড়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন গায়িকা দেবলীনা নন্দী। মা না স্বামী এই টানাপোড়েন সহ্য করতে পারছিলেন না আর। শেষমেশ ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর মুখে বারবার শোনা গিয়েছে হতাশার কথা, কষ্টের কথা।
পেশাগত জীবনে ফিরছেন গায়িকা (Debolina)
কিন্তু সবকিছুরই শেষ রয়েছে। অন্ধকার পার করেই আসে আলোর ঠিকানা। তেমনই দেবলীনাও কাটিয়ে উঠেছেন হতাশা। ফের নতুন করে নিজের পেশাগত জীবনে ফিরছেন গায়িকা তথা সোশাল মিডিয়া সেনসেশন। এর মধ্যেই ভাল খবর এল তাঁর জীবনে।
বড় চমক দেবলীনার (Debolina)
টলিপাড়ার দীর্ঘদিনের গুঞ্জন কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক নিয়ে। আগেই জানা যায় প্রযোজক রানা সরকার মহুয়া রায়চৌধুরীর জীবন নিয়ে সিনেমা করছেন। সেই ছবিতে পর্দায় মহুয়া হয়ে ধরা দেবেন জনপ্রিয় টেলি ধারাবাহিক জগদ্ধাত্রী খ্যাত অঙ্কিতা মল্লিক। সিনেমার নাম ‘গুন গুন করে মহুয়া’। ছবির পরিচালক রাজদীপ ঘোষ। সেই ছবিতে বড় চমক দেবলীনা নন্দী!
আরও পড়ুন: Mumbai: মুম্বইয়ে ফের রিসর্ট রাজনীতি: বিএমসি জিততে প্রতিনিধিদের পাঁচতারা হোটেলে পাঠাল শিন্ডে শিবসেনা

প্লেব্যাকে পা রাখছেন দেবলীনা নন্দী (Debolina)
এবার এই সিনেমা হয়েই প্লেব্যাকে পা রাখছেন দেবলীনা নন্দী। প্রযোজকের অফিসে গিয়ে ছবি ও গান নিয়ে সমস্ত কথাবার্তা সেরে ফেলেছেন দেবলীনা। মহুয়া রায়চৌধুরী অভিনীত সব হিট ছবির গানই এবার শোনা যাবে দেবলীনার গলায়।



