Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লি ক্যাপিটালসকে ঝড়ের মত উড়িয়ে জয়ের হ্যাটট্রিক করল হায়দরাবাদ (Delhi Capitals)।
হারের দায় গেল দিল্লির ব্যাটারদের উপর (Delhi Capitals)
হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম থেকেই পিছিয়ে পড়ে দিল্লি। অভিষেকের দাপটে বোলারদের দিশেহারা অবস্থা হয়। আবার ২৪৩ রান তাড়া করতে নেমে প্রথম থেকেই হোঁচট খান কেএল রাহুলরা। যার কারণে ৪৭ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেন অভিষেক শর্মারা। দিল্লির দলে বড় রান করার মত একাধিক ব্যাটার থাকলেও কেউ দিন দলকে ভরসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেননি। আর এই ম্যাচ হারের পর দলের ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুললেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট ভেনুগোপাল রাও (Delhi Capitals)।
দিল্লির ওপেনিং জুটিতে পথুম নিশাঙ্কা ৬ বলে মাত্র ৮ রান করে ফেরেন তিনি। কেএল রাহুল ভাল ফর্মে থেকেও ফেরেন ৩৭ রানে। তিনে নেমে নীতিশ রানা ভাল চেষ্টা করলেও তাঁকে ফিরতে হয় ৩০ বলে ৫৭ রানে। পাওয়ার প্লে-তে দিল্লির রান দাঁড়ায় ৫৯। বলা যায় আইপিএল-এ পাওয়ার প্লে-ই নির্ধারণ করে দেয় ম্যাচের ফলাফল। আর এখানেই ম্যাচ বেরিয়ে যায় দিল্লির হাত থেকে।

ম্যাচের হারের পর সাংবাদিক বৈঠকে ভেনুগোপাল রাও বলেন, ‘যখন ২৪০ রানের বেশি তাড়া করতে নামে তখন প্রথম ছয় ওভারে ভাল শুরু দরকার। আমি মনে করি আমরা ১৫-২০ রান কম করেছিলাম পাওয়ার প্লে-তে। এত বড় রানের টার্গেট পূরণ করার জন্য পাওয়ার প্লে-তে ৮০-৯০ রান করতেই হতো। পথুম নিশাঙ্কা আউট হওয়ার পর কেএল রাহুল ছন্দ হারায়। ও শুরুর কিছু ওভারে কোনও বলই খেলতে পারেনি। ওপেনার হিসেবে পাওয়ার প্লে-তে ইমপ্যাক্ট ফেলতেই হবে। নীতীশ রানা বেশি বল খেলায় রাহুল ছন্দই খুঁজে পায়নি।’
আরও পড়ুন: Voter List: ভোট না দিলেই নাম যাবে কাটা? আতঙ্কে বুথমুখী ভোটাররা!
তবে ভেনুগোপাল রাও যতই ব্যাটারদের দোষারোপ করুন বোলারদের পারফরম্যান্সও ছিল জঘন্য। অভিষেক শর্মাকে আটকানো তো দূর তাঁর রানের গতির সামনে নূন্যতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি। ফলে একা ব্যাটারদের বলার থেকে দলের সামগ্রিক ব্যর্থতার কারণে এই ম্যাচ হারতে হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এবং সমর্থকরা (Delhi Capitals)।


