Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-কে কেন্দ্র (Voter List) করে বাংলাজুড়ে উৎসাহ চোখে পড়ার মতো। আগামী ২৩ এপ্রিল প্রথম দফা এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে প্রস্তুত সাধারণ মানুষ। বহু ভোটারই দিন গুনছেন বুথে যাওয়ার জন্য।
আতঙ্কে বুথমুখী একাংশ ভোটার (Voter List)
তবে এই উৎসাহের আড়ালে লুকিয়ে রয়েছে এক ধরনের (Voter List) ভয়ও। অনেক ভোটারের মধ্যে গুজব ছড়িয়েছে-যদি ভোট না দেওয়া হয়, তাহলে নাকি ভবিষ্যতে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হতে পারে। এই আশঙ্কায় বহু মানুষ দীর্ঘদিন পর ভোট দিতে এগিয়ে আসছেন। কেউ কাজ ফেলে, কেউ বা ভিনরাজ্য থেকে ছুটি নিয়ে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য ফিরছেন।
কমিশনের স্পষ্ট বার্তা (Voter List)
এই জল্পনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে (Voter List) দিয়েছে, ভোট না দিলে নাম কেটে দেওয়ার মতো কোনও নিয়ম নেই। এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট দেওয়া নাগরিকের অধিকার, তবে তা বাধ্যতামূলক নয়। ফলে এই ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Srijato Arrest Warrent: নির্বাচনী আবহে শ্রীজাতর বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা
গুজবের উৎস কোথায়?
বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া বা ‘এসআইআর’ চালানো হয়েছিল। সেই সময়ে মৃত বা ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। এই তথ্যই বিকৃতভাবে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।
নির্ভয়ে ভোটদানের আহ্বান
নির্বাচন কমিশনের বক্তব্য, গণতন্ত্রকে শক্তিশালী করতে যত বেশি মানুষ ভোট দেবেন, ততই ভালো। তবে ভয় বা ভুল তথ্যের ভিত্তিতে নয়, সচেতনতার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করা জরুরি।


