Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দেশজুড়ে জোরকদমে চলছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরির কাজ (Sourav Ganguly)। ঠিক এই মুহূর্তেই আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ‘মহারাজ’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাই কোর্ট। তাঁর মূল দাবি ছিল, ‘দুসরা’ নামক ছবিটির মুক্তি যেন স্থগিত রাখা হয়। কিন্তু আদালতের সবুজ সঙ্কেত মিলতেই শুক্রবার দেশজুড়ে হিন্দি ও ইংরেজি দুই ভাষাতেই মুক্তি পেয়ে গেল এই ছবি।
স্থগিতাদেশ চাওয়ার কারণ (Sourav Ganguly)
সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ ছিল, ‘দুসরা’ ছবিতে এমন বেশ কিছু ঘটনা এবং দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে যা তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে হুবহু মিলে যায়। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর নেতৃত্ব, ২০০২ সালের ঐতিহাসিক ন্যাটওয়েস্ট সিরিজ জয় এবং লর্ডসের ব্যালকনিতে তাঁর জার্সি ওড়ানোর মতো মুহূর্তগুলি ছবিতে ব্যবহার করা হয়েছে। প্রাক্তন অধিনায়কের স্পষ্ট অভিযোগ, এই বিষয়গুলি পর্দায় তুলে ধরার আগে নির্মাতারা তাঁর কাছ থেকে কোনওরকম অনুমতি নেননি।
ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ (Sourav Ganguly)
ব্যবসায়িক লাভের উদ্দেশ্যে বিনা অনুমতিতে একজন খ্যাতনামা ক্রীড়াবিদের জীবন ও তাঁর অর্জনকে ব্যবহার করা তাঁর ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপের সমান, এই যুক্তি দেখিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ। তবে দিল্লি হাই কোর্ট ছবির মুক্তি আটকানোর আবেদন মঞ্জুর না করলেও জানিয়ে দিয়েছে যে, এই বিষয়ে আইনি লড়াই ও আইনি প্রক্রিয়া যথারীতি জারি থাকবে।
আরও পড়ুন: IFA ELECTION: আইএফএ নির্বাচনে বাড়ল জট, ৪ নভেম্বরের ডেডলাইন মানতে পারছে না বাংলা! নতুন সময়সীমা কবে?
সম্ভাব্য ব্যবসায়িক প্রভাব (Sourav Ganguly)
অন্যদিকে, লাভরঞ্জন প্রযোজিত এবং বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’-র শুটিংও এখন প্রায় শেষের পথে (Sourav Ganguly)। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাজকুমার রাও। এছাড়াও ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য এবং তানিয়া মানিকতল্লার মতো তারকারা রয়েছেন। আগামী বছর মুক্তি পাওয়ার কথা এই বায়োপিকটির। তবে তার আগেই ‘দুসরা’ ছবিটির মুক্তি সৌরভের বায়োপিকের ব্যবসায়িক সাফল্যে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।



