Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: বর্ষার সঙ্গে বাড়ছে ডেঙ্গির দাপট (Dengue Alert), রাজ্যে আক্রান্ত ৫ হাজার পার। মুর্শিদাবাদে পরিস্থিতি উদ্বেগজনক আক্রান্ত ১ হাজারের বেশি।
আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণেরও বেশি (Dengue Alert)
বর্ষার মরসুম বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে ফের উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue Alert)। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। গত এক মাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণেরও বেশি। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি মুর্শিদাবাদে। সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১ হাজারের গণ্ডি পেরিয়েছে। এখনও পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ১০৭২ যা রাজ্যের মধ্যে সর্বাধিক।
বাড়ছে উদ্বেগ (Dengue Alert)
রাজ্যের অন্যান্য জেলাগুলির ছবিও যথেষ্ট (Dengue Alert) উদ্বেগের। কলকাতায় আক্রান্তের সংখ্যা ৫০০ র বেশি। চিৎপুর ও কাশীপুর সংলগ্ন ৬ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গির হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত প্রায় ৪৫০ জন। নদিয়ায় ৪০০ র বেশি এবং মালদহে প্রায় ৪০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৩৬৬। হাওড়া ও হুগলিতে আক্রান্ত প্রায় ৩০০ র বেশি। পূর্ব বর্ধমানে ২৫৬ পশ্চিম বর্ধমানে ১৫৪ পূর্ব মেদিনীপুরে ১২৬ পশ্চিম মেদিনীপুরে ১০৪ জন আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য দফতরের কড়া পদক্ষেপ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেঙ্গি মোকাবিলায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। কলকাতা পুরসভা ও বিভিন্ন জেলা প্রশাসনের ভেক্টর কন্ট্রোল টিম বাড়ি বাড়ি গিয়ে জমা জল পরীক্ষা করছে। মশার লার্ভা ধ্বংস করতে চলছে লার্ভিসাইড স্প্রে। পাশাপাশি সাধারণ মানুষকে জমা জল না রাখার বিষয়ে সচেতন করা হচ্ছে।
আরও পড়ুন: Mimi Marriage: বিয়ের পিঁড়িতে মিমি, পাত্র কে?
স্বাস্থ্য দফতর সূত্রে খবর আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি নজরদারি জমা জল পরীক্ষা এবং ডেঙ্গি নিয়ে সচেতনতা অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষার মরসুমে ডেঙ্গির প্রকোপ আরও বাড়তে পারে কি না সেদিকেও নজর রাখছে প্রশাসন।


