Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সিরাজুল মিস্ত্রী, বসিরহাট: সন্দেশখালিতে ফের আগ্নেয়াস্ত্র (Sandeshkhali Arms Recovery) উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ হেফাজতে থাকা শেখ শাহজাহান বাহিনীর অন্যতম সহযোগী রশিদ কাজীকে জিজ্ঞাসাবাদ করে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ এবং একটি লোহার রড উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, দুষ্কৃতীমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যেই ওই অস্ত্র ও লোহার রড গোপন ডেরায় লুকিয়ে রাখা হয়েছিল।
গ্রেফতার রশিদ কাজী (Sandeshkhali Arms Recovery)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন আত্মগোপনে (Sandeshkhali Arms Recovery) থাকার পর গত ১০ সেপ্টেম্বর গোপন সূত্রের খবরের ভিত্তিতে সন্দেশখালির একটি গোপন আস্তানা থেকে রশিদ কাজীকে গ্রেফতার করা হয়। পরে তদন্তের স্বার্থে তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই গভীর রাতে নির্দিষ্ট জায়গায় অভিযান চালিয়ে অস্ত্রগুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
তদন্তকারীদের দাবি (Sandeshkhali Arms Recovery)
তদন্তকারীদের দাবি, রশিদ কাজীর বিরুদ্ধে অতীতে ভোট-পরবর্তী হিংসা, বাড়িঘর ভাঙচুর, বোমাবাজি, গুলি চালানো, খুনের চেষ্টা, মাছের ভেড়ি লুট এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে। সরকার পরিবর্তনের পর থেকেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন বলেও পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: Dengue Alert: বর্ষার সঙ্গে বাড়ছে ডেঙ্গির দাপট, রাজ্যে আক্রান্ত ৫ হাজার পার!
জিজ্ঞাসাবাদের সময় রশিদ কাজীর কাছ থেকে আরও কয়েকজনের নাম পাওয়া গিয়েছে বলে তদন্তকারীদের দাবি। তাঁদের সঙ্গে অভিযুক্তের কী ধরনের যোগাযোগ ছিল এবং তাঁরা কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তিদের সন্ধানেও তল্লাশি শুরু করেছে পুলিশ।
উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য সামগ্রী কোথায়, কীভাবে এবং কোন ঘটনায় ব্যবহার করা হয়েছিল, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি গোটা ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ।


