Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যজুড়ে চলছে দ্বিতীয় দফার ভোট (Dev Cast Vote) গ্রহণের কাজ। সাধারণ মানুষ থেকে তারকা, সকলেই অংশ নিয়েছেন গণতন্ত্রের এই উৎসবে। এই আবহেই ভোট দিলেন মেগাষ্টার দেব।
দেব বলেন… (Dev Cast Vote)
প্রত্যেকটা দল লড়াই করছে নিজের দলকে (Dev Cast Vote) জেতানোর জন্য। তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা। আমি বলতে চাই সবাই যেন তার এই গণতান্ত্রিক অধিকার ব্যবহার করে। আমাদের রাজ্যে যেন ভালো সরকার গঠন হয়। রাজ্যের ভবিষ্যৎ যেন ভালো হয়।
এই বিধানসভা ভোটে গেরুয়া-সবুজের কী ৫০-৫০ চান্স? (Dev Cast Vote)
সাড়ে সাত কোটির মধ্যে যদি ১২% বাদ যায় এমনিতেই ১২% ভোটার (Dev Cast Vote) কমে যাবে। যত বেশি ভোট হবে তত বেশি ভালো। মানুষকে বোঝাতে হবে মানুষের প্রতিটা ভোট মূল্যবান। এভরি ভোট কাউন্টস। আমি চাই আমার দল সরকার গড়ুক। প্রতিটা দলের কর্মীই তাই চায়। সেই জন্যই আমি রাজনৈতিক প্রচার চালিয়েছি। আমি চাই মমতা ব্যানার্জি আবার চতুর্থবারের জন্য শপথ নিক। ৪ তারিখে কী রেজাল্ট হবে সবাই জানতে পারবে। আমি তো ভগবান নই যে কোন ভোট কে কাকে দিচ্ছে সেটা বলতে পারবো। মানুষ তার পছন্দ মত প্রার্থীকে ভোট দিতে পারে সেটাই আমার চাওয়া।
কী পরিবর্তন চায় দেব?
যেভাবে পুলেশন বাড়ছে, যেকোনও সরকারের উচিত চাকরির দিকে নজর দেওয়া। পপুলেশন নিয়ন্ত্রণ করা উচিত। আমরা চায়নাকে চাপিয়ে গিয়েছি। কেন্দ্র সরকারের উচিত সব রাজ্য সরকারকে নিয়ে একটা পপুলেশন কন্ট্রোল প্ল্যান করা। এর জন্য ২০-২৫ বছর লাগবে। এটা হলেই অনেক সমস্যা কমে যাবে।
আরও পড়ুন: EVM Controversy: ইভিএম-এ লাগানো সাদা টেপ, শুভেন্দু পুনর্নির্বাচন চাওয়ায় রিপোর্ট তলব কমিশনের
কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়ি, লুঙ্গি পরে যাওয়ায় ভোট দিতে দেওয়া হয়নি! এই প্রসঙ্গে দেব-
এসব অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ছি, আমাদের দল লড়ছে। যেটা ভুল সেটা ভুল। আর যেটা ঠিক সেটাকেও ভুল প্রমাণের চেষ্টা করা হচ্ছে। আমরা সবাইকে সম্মান করি। এটা আমাদের দেশের সংস্কৃতি। এটাই অহংকার। যাদের উপর দেশের ভরসা তারাই যদি এসব করে সেটা হয় কি করে। নেতা তো আসবে যাবে। এরকমহলে তো দেশ চালানো যাবে না।


