Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: এসআইআরের প্রতিবাদে ধর্মতলায় ধরনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দ্বিতীয় দিনে পড়ল ধরনা। সকালে ধরনা মঞ্চ থেকেই তিনি তোপ দাগেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে(Dharmatala Dharna)। তাঁর হুঁশিয়ারি বেশি কিছু করলে দিল্লির সরকার ফেলে দেব। একই সঙ্গে দাবি করেন বাংলা লড়াই করতে জানে।
‘যেটা বলি সেটা করি’ (Dharmatala Dharna)
মঞ্চ থেকে মমতার দাবি, আমরা যেটা বলি সেটা করি। আমরা লেজ গুটিয়ে পালাবার লোক নই। বিরোধীদের সতর্ক করে তিনি বলেন যত আঘাত করবেন তত প্রত্যাঘাত সহ্য করতে হবে। এই মঞ্চ থেকে বামেদের কটাক্ষও ছুঁড়ে দেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, কমরেড শব্দটাকে শ্রদ্ধা করি তবে কমরেড বেনামী কে নয়। এরপর বেনামী শব্দের ব্যাখ্যাও করেন মমতা। তিনি বলেন, যারা লোকের উপর অত্যাচার করে তাদের বেনামী বলি।
রাজ্যপাল নিয়ে কটাক্ষ
সিভি আনন্দ বোসের রাজ্যপাল পদে ইস্তফা নিয়ে এদিন তোপ দাগেন মমতা। তাঁর কড়া প্রতিক্রিয়া রাজভবনকে(লোকভবন) পার্টি অফিস বানাতে চায় বিজেপি। তাঁর প্রশ্ন এরা নৈতিকতা মানে? আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানো হয়েছে বলেও দাবি তাঁর। নতুন যিনি রাজ্যপাল তিনি বিজেপি ছাড়া কারোর কাজ করেন না বলেও মন্তব্য মমতার।
গ্যাসের দাম বাড়ায় প্রতিবাদ মিছিল (Dharmatala Dharna)
রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়েও আন্দোলনের ডাক দিলেন ধর্মতলার ধরনামঞ্চ থেকে। আন্তর্জাতিক মহিলা দিবসে গ্যাসের দাম বৃদ্ধিতে প্রতিবাদ মিছিলের ডাক মমতার। রবিবার কালো পোশাক পরিধান করে প্রতিবাদ মিছিলের ডাক দেন তিনি। তিনি বলেন, ডবল ইঞ্জিন সরকার যেখানেই থাকবে লুটেপুটে খাবে।
আরও পড়ুন: LPG Price Hike: যুদ্ধের প্রভাব এবার ভারতীয় হেঁসেলে, বাড়ল রান্নার গ্যাসের দাম
বাংলার হয়ে সওয়াল (Dharmatala Dharna)
ধরনা মঞ্চ থেকে বাংলার হয়ে সওয়ালও করেন মমতা। তিনি বলেন বাংলা ভাষাটা দেশ স্বাধীন হওয়ার আগে স্বীকৃত ছিল। ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে গলা তোলেন নেত্রী। তাঁর দাবি বাংলার লোকেরা বাইরে গেলে অত্যাচার করা হয়।



