Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের দুই গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র দিঘার জগন্নাথধাম ও নবদ্বীপধাম এবার সরাসরি বাস পরিষেবায় যুক্ত হল (Digha Jagannath Temple)। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়েছে এই নতুন যাত্রী পরিবহণ ব্যবস্থা। এর ফলে একই বাসে করে সহজেই পৌঁছে যাওয়া যাবে নবদ্বীপ থেকে দিঘা জগন্নাথধাম এবং দিঘা থেকে নবদ্বীপধামে।

মাত্র ২৫০ টাকায় তীর্থযাত্রা আরও সহজ (Digha Jagannath Temple)
এই নতুন বাস পরিষেবার অন্যতম আকর্ষণ এর সাশ্রয়ী ভাড়া। মাত্র ২৫০ টাকার টিকিটে দর্শনার্থীরা নবদ্বীপ ও দিঘার মধ্যে যাতায়াত করতে পারবেন। পরিবহণ দপ্তরের তরফে ইতিমধ্যেই নবদ্বীপ থেকে দিঘা জগন্নাথধামের উদ্দেশে দুটি সরকারি বাস চালু করা হয়েছে। গত রবিবার আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা হয়, আর সোমবার থেকেই পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো।
সময়সূচি ও অনলাইন বুকিং সুবিধা (Digha Jagannath Temple)
পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, দিঘা থেকে নবদ্বীপের উদ্দেশে বাস ছাড়বে প্রতিদিন সকাল ৮টা নাগাদ, নবদ্বীপ থেকে দিঘার উদ্দেশে বাস ছাড়বে সকাল ৬টায় যাত্রীদের সুবিধার্থে অ্যাপের মাধ্যমে অনলাইন টিকিট বুকিং পরিষেবাও চালু করা হয়েছে। ফলে দূরদূরান্তের যাত্রী ও পর্যটকদের জন্য পরিকল্পনা করা আরও সহজ হয়ে উঠেছে।

জগন্নাথধাম উদ্বোধনের পর পরিবহণে জোয়ার (Digha Jagannath Temple)
গত বছর দিঘা জগন্নাথধাম উদ্বোধনের পর থেকেই সেখানে দর্শনার্থীদের ঢল নেমেছে। সেই বাড়তে থাকা ভিড়ের কথা মাথায় রেখে আগেই দিঘাগামী বাসের সংখ্যা বাড়িয়েছিল পরিবহণ দপ্তর। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ থেকেও সরাসরি দিঘা পর্যন্ত বাস পরিষেবা চালু করা হয়েছে। নতুন এই নবদ্বীপ–দিঘা সংযোগ সেই উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে দিল।
দুই তীর্থক্ষেত্রের ধর্মীয় ও সাংস্কৃতিক যোগ (Digha Jagannath Temple)
এবার পরিবহণ দপ্তরের উদ্যোগে কার্যত যুক্ত হল দুই তীর্থক্ষেত্রের ধর্মীয় সেতুবন্ধন। সূত্রের খবর, দিঘা জগন্নাথধাম ট্রাস্ট কমিটির সদস্য ও কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস এই প্রসঙ্গে বলেন, “এই পরিষেবা বিশেষ করে বিদেশি ভক্তদের জন্য অত্যন্ত উপকারী হবে। প্রতিবছর বিশ্বের নানা দেশ থেকে কয়েক হাজার ইসকন ভক্ত মায়াপুরে আসেন। তাঁদের অনেকেই দিঘা জগন্নাথধাম দর্শন করতে চান। এই সরাসরি যোগাযোগ ব্যবস্থা তাঁদের যাত্রাকে আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক করে তুলবে।”

আরও পড়ুন: Content Creator Lab: চাকরির গণ্ডি ভেঙে জেন জির ভবিষ্যৎ গড়ছে কন্টেন্ট ক্রিয়েশন!
পর্যটন ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা
এই নতুন বাস পরিষেবা শুধু তীর্থযাত্রীদের নয়, উপকৃত করবে সাধারণ পর্যটকদেরও। দিঘার সমুদ্রসৈকত ও নবদ্বীপ-মায়াপুরের বৈষ্ণব সংস্কৃতি দু’টিকে একসঙ্গে যুক্ত করে রাজ্যের ধর্মীয় পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।



