Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কে-পপ সুপারস্টার BTS অবশেষে ফিরছে, তাও একেবারে ফুল টিম হিসেবে। দীর্ঘ প্রতীক্ষার পর ২১ মার্চ ইতিহাস গড়তে চলেছে সাত সদস্যের এই ব্যান্ড(BTS Comeback)। সিওলের ঐতিহাসিক গোয়াংহোয়ামুন স্কয়ার থেকে লাইভ পারফরম্যান্স করবে BTS, যা নেটফ্লিক্সে বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে। ভারতসহ বিশ্বের কোটি কোটি ভক্ত ঘরে বসেই এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পারবেন।
BTS THE COMEBACK LIVE (BTS Comeback)
BTS THE COMEBACK LIVE | ARIRANG নামের এই কনসার্টটি শুরু হবে কোরিয়ান সময় রাত ৮টা (ভারতীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে)। বাধ্যতামূলক সামরিক পরিষেবা শেষ করার পর BTS-এর ফুল টিম গ্লোবাল পারফরম্যান্স এটি। প্রায় চার বছর পর এক ঐতিহাসিক পুনর্মিলন। মঞ্চে একসঙ্গে দেখা যাবে RM, Jin, SUGA, j-hope, Jimin, V এবং Jung Kook-কে।
কামব্যাকের নেপথ্যের গল্প (BTS Comeback)
কনসার্টটি BTS-এর পঞ্চম স্টুডিও অ্যালবাম ARIRANG-এর মুক্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত, যা প্রকাশ পাবে ২০ মার্চ। কনসার্টে নতুন অ্যালবামের একাধিক গান প্রথমবারের মতো লাইভ শোনানোর কথা রয়েছে। লাইভ শোর পর, ২৭ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে বিশেষ তথ্যচিত্র BTS: The Return। এই ডকুমেন্টারিতে দেখা যাবে BTS-এর কামব্যাকের নেপথ্যের গল্প, সামরিক জীবন শেষে আবার একসঙ্গে পথচলার আবেগ, সৃজনশীল প্রক্রিয়া এবং সদস্যদের ব্যক্তিগত মুহূর্ত।
আরও পড়ুন: AI Moltbook: ফেসবুকের পর এবার এআই-দের Moltbook: কোন গোপন তথ্য আলোচনা করে AI সোশ্যাল নেটওয়ার্ক?
এক অনন্য অভিজ্ঞতা (BTS Comeback)
নেটফ্লিক্সের লাইভ স্ট্রিম ও ডকুমেন্টারি BTS-এর বিশ্বজুড়ে থাকা অনুরাগী ARMY-র জন্য এক অনন্য অভিজ্ঞতা। এটি শুধু একটি কামব্যাক নয়, বরং BTS-এর নতুন অধ্যায় যার পরেই শুরু হবে বহু প্রতীক্ষিত ARIRANG World Tour. কে পপের মহিমা ছড়িয়ে পড়বে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আরও অনেক দেশে।



