Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ৪ মে ফলাফল প্রকাশ হয়েছে বিধানসভা ভোটের, মানুষ বুঝিয়ে দিয়েছে “পাল্টানো দরকার চাই বিজেপি সরকার” তার পর থেকে চারিদিকে পদ্মের আধিপত্য বিস্তার করছে (Dilip Ghosh) । ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল বাংলা। রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ।

কবে থেকে কাজ শুরু করবেন (Dilip Ghosh)
প্রতিদিন সকালে তিনি ‘মর্নিং ওয়াক’ করতে যান, সেখানেই সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, “চার্জ যতক্ষণ না আসছে কাজ শুরু করতে পারব না। শুধু ঢোকা হয়েছে। দপ্তর ভাগ হবে৷ আরও অনেক মন্ত্রী শপথ নেবেন৷ সময় লাগবে দু-চারদিন।”
প্রথম কাজ কী? (Dilip Ghosh)
“প্রথম দ্বিতীয় বলে কিছু নেই সব কাজই করতে হবে এক সঙ্গে।” পরে তিনি আরো বলেন, “বিরোধী দলগুলিকে সম্মান দিয়েছেন? ঘরবাড়ি ভেঙেচেন। আজ জ্বালায় পড়ছেন তাই গাছে উঠতে হচ্ছে। শুনুন মমতা ব্যানার্জি এই য স্যান্ডুউইচ রাজবীতি এটা চলবে না। চুপ করে বসুন না দেখুন কী হচ্ছে? কেউ আপবার পাশে নেই, আপনার পার্টির লোকেরাও নেই। পার্টির লোকেরা ঘর ছাড়া তার খোঁজ খবর নিন।”

ছাড়তে জানতে হয় (Dilip Ghosh)
সঠিক সময় সব ছাড়তে জানতে হয়, ফিরতি পথে পছন্দের বইটা পড়তে গিয়ে শেষ ট্রেনটা চলে গেলে সেটাও ছাড়তে জানতে হয়। ১৫ বছর গদি সামলে একটা সময়ের পরে সেটাও ছাড়তে হয়, পরের জনকে সুযোগ করে দিতে হয়। বিরোধী দলনেতা হিসেবে কে প্রশ্ন করায় দিলীপ ঘোষ জানান, “বিরোধী দলনেতা হলেন শোভন দেব। উপায় নেই সব ছাড়তে হয়েছে মমতাকে। খবরে থাকতে চান…”
আরও পড়ুন: WB BJP Cabinet 2026: বাংলায় বিজেপির প্রথম মন্ত্রীসভা, শপথ নিলেন কারা?
হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন
একে একে সবাই ছেড়ে দিচ্ছি নিজেদের অতীতের পরিচিয়, মমতার ক্ষমতা হারিয়ে গেলেও নেটপাড়ায় তার ফেসবুক বায়োতে কোনও পরিবর্তন দেখা যায়নি। তিনি নামের আগে প্রাক্তন বসাতে নারাজ। দিলীপ ঘোষ জানান, “হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ফিরহাদ হাকিম। ভাই সরকার ছেড়ে দিল, হোয়াটসঅ্যাপ গ্রুপের কী আছে। রোজ হয় রোজ যায়৷”



