Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর ও কালীঘাটে (Kalipuja Special Metro) দর্শনার্থীদের ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামীকাল, রবিবার যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে ব্লু ও গ্রিন লাইনে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। শুধু তাই নয়, পুজো দেখতে যাওয়া মানুষ যাতে সকালে তাড়াতাড়ি পৌঁছতে পারেন এবং রাতে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন, সেই কথা মাথায় রেখে প্রথম ও শেষ মেট্রোর সময়েও পরিবর্তন আনা হয়েছে।
ব্লু লাইনে মেট্রোর সময়সূচি (Kalipuja Special Metro)
ব্লু লাইনে রবিবার মোট ১৫২টি মেট্রো (Kalipuja Special Metro) চলবে। আপ ও ডাউন, দুই দিকেই ৭৬টি করে ট্রেনের ব্যবস্থা থাকছে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে। অন্যদিকে, দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরামের মধ্যে বিভিন্ন রুটে প্রথম পরিষেবা শুরু হবে সকাল ৮টা থেকে। রাতেও বাড়ছে পরিষেবার সময়। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমারগামী শেষ ট্রেন পাওয়া যাবে রাত ১১টায়।
গ্রিন লাইন
গ্রিন লাইনেও বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা। আগে যেখানে ১১১টি মেট্রো চলত, সেখানে রবিবার চলবে ১২৩টি। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টায়। উল্টোদিকের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ২ মিনিটে। দুই দিকেই শেষ পরিষেবা পাওয়া যাবে রাত ১১টা পর্যন্ত।
আরও পড়ুন: Chaturdoshi Horoscope: কন্যায় চন্দ্র, একাধিক শুভ যোগের প্রভাব! শনিবার ভাগ্য খুলবে কোন ৬ রাশির?
তবে ইয়েলো লাইনের সময়সূচিতে কোনও পরিবর্তন নেই। রবিবার পার্পল ও অরেঞ্জ লাইনে মেট্রো চলাচলও বন্ধ থাকবে।


