Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নদিয়ার তাহেরপুরে পথকুকুরকে ধারালো (Dog Attack Case) অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় এক মাংস ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আহত কুকুরটির চিকিৎসা চলছে পশু হাসপাতালে।
ঘটনার প্রেক্ষাপট (Dog Attack Case)
ঘটনাটি ঘটে মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর (Dog Attack Case) দুপুরে তাহেরপুর মাছ বাজারের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় দুটি পথকুকুরের মধ্যে সঙ্গম চলছিল। অভিযোগ, বিষয়টি দেখে ক্ষুব্ধ হয়ে পড়েন বাজারের মাংস ব্যবসায়ী মানিক দাস। এরপর মাংস কাটার কাজে ব্যবহৃত ধারালো ছুরি দিয়ে তিনি একটি কুকুরকে আঘাত করেন বলে অভিযোগ।
গুরুতর জখম কুকুরটি (Dog Attack Case)
আঘাতের জেরে কুকুরটি গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে যায়। শরীর থেকে রক্তপাত শুরু হয়। খবর পেয়ে তাহেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত প্রাণীটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পশু হাসপাতালে পাঠায়। চিকিৎসকদের বক্তব্য, সময়মতো চিকিৎসা শুরু না হলে কুকুরটির জীবনহানির আশঙ্কা তৈরি হতে পারত।
আরও পড়ুন: Teachers Day: মাংস-ভাত না পেয়ে তাণ্ডব! শিক্ষক দিবসেই ছাত্রদের মারে রক্তাক্ত প্রধান শিক্ষক
ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে চলে যান বলে অভিযোগ। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। বুধবার তাঁকে রানাঘাট আদালতে পেশ করা হয়। তবে ঠিক কী কারণে তিনি এমন আচরণ করলেন, তা এখনও পরিষ্কার নয়। পথকুকুরের প্রতি কোনও বিরূপ মনোভাব ছিল, নাকি ঘটনাটি দেখেই আচমকা উত্তেজিত হয়ে পড়েছিলেন-সব দিক খতিয়ে দেখছে পুলিশ।


