Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন এখন আরও কাছে এল ধনী ও উচ্চ আয়ের মানুষের জন্য (Donald Trump)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার থেকে ‘গোল্ড কার্ড ভিসা’ আনুষ্ঠানিকভাবে চালু করেছেন। এটি মূলত গ্রিন কার্ডের বিকল্প হলেও এতে অতিরিক্ত সুবিধা রয়েছে। ট্রাম্প নিজে এই মুহূর্তকে “আমেরিকার জন্য এবং আমার জন্যও দারুণ” বলে উল্লেখ করেছেন।
গোল্ড কার্ড ভিসার আবেদন প্রক্রিয়া (Donald Trump)
ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে প্রসেসিং ফি হিসেবে ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ লক্ষ ৪৮ হাজার ৪৯৯ টাকা জমা দিতে হবে। এই ফি ফেরতযোগ্য নয়। প্রসেসিং ফি জমা দেওয়ার পর আবেদনকারীর নথিপত্র যাচাই করা হবে। যাচাই সফল হলে মূল ভিসা ফি হিসেবে ৮ কোটি ৮০ লক্ষ টাকা প্রদান করতে হবে। বিশেষ পরিস্থিতিতে, দ্রুত ভিসা প্রাপ্তির জন্য অতিরিক্ত ফি আরোপ করা হতে পারে। তবে এ বিষয়ে ট্রাম্প প্রশাসন এখনও স্পষ্ট ঘোষণা দেয়নি।
ভিসার বিশেষ সুবিধা (Donald Trump)
ট্রাম্পের ভাষায়, গোল্ড কার্ড ভিসা গ্রিন কার্ডের মতো হলেও এতে থাকবে অতিরিক্ত সুবিধা। ধারণা করা হচ্ছে এর মধ্যে থাকবে: দ্রুত প্রক্রিয়াকরণ সুবিধা, দীর্ঘমেয়াদি স্থায়ী বসবাসের নিশ্চয়তা, বিশেষ অর্থনৈতিক বা ব্যবসায়িক সুবিধা, কোনও সংস্থার মাধ্যমে কর্মী বা প্রফেশনালদের দ্রুত আমেরিকায় পাঠাতে হলে অতিরিক্ত ফি বাবদ ১৭ কোটি ৬১ লক্ষ টাকা পর্যন্ত খরচ করা যেতে পারে।
আরও পড়ুন: Mamata Banerjee: আজ জনসভায় বিশেষ নির্দেশিকা দিতে পারেন মুখ্যমন্ত্রী
গোল্ড কার্ড ভিসা
নতুন এই ভিসা ধনী ভারতীয় নাগরিকদের জন্য একটি নতুন সুযোগ খুলে দিয়েছে। তবে খরচের উচ্চতা ও প্রক্রিয়ার জটিলতা অনেকের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ মূলত মার্কিন অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্য বহন করছে। একই সঙ্গে এটি দেশের অভিবাসী নীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।



