Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাধারণত এটিকে কেবল সাজগোজ বা সৌন্দর্যচর্চার জন্য ব্যবহার করি (Dressing Table)। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, ড্রেসিং টেবিল এবং এর সঙ্গে থাকা আয়না শুধু আমাদের প্রতিচ্ছবি দেখায় না, বরং ঘরের ভেতরে থাকা পজ়িটিভ ও নেগেটিভ এনার্জির প্রতিফলনও ঘটায়। তাই ড্রেসিং টেবিল ঘরের সঠিক স্থানে রাখা অত্যন্ত জরুরি।
কোন দিকে রাখা উচিত নয়? (Dressing Table)
শোওয়ার ঘরে
সরাসরি খাটের সামনে নয়
খাটের ছায়া যদি ড্রেসিং টেবিলের আয়নায় পড়ে, তবে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে। বিশেষ করে রাতে ঘুমানোর সময় নিজের প্রতিবিম্ব আয়নায় পড়লে তা অশুভ বলে ধরা হয়।
দক্ষিণ বা পশ্চিম দিক নয়
দক্ষিণ বা পশ্চিমমুখী আয়না ঘরে রাখলে আর্থিক ক্ষতি, টাকার অভাব এবং দাম্পত্য সম্পর্কে কলহের সৃষ্টি হয়।
দরজা বা জানালার সামনে নয়
যদি দরজা বা জানালার দৃশ্য আয়নায় প্রতিফলিত হয়, তবে বাইরের এনার্জি অতিরিক্তভাবে ঘরে প্রবেশ করে। এর ফলে ঘরের এনার্জির ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং মানসিক চাপ বৃদ্ধি পায়।
শৌচালয়ের সামনে নয়
যদি আয়নায় টয়লেট বা বাথরুমের ছায়া প্রতিফলিত হয়, তবে তা অত্যন্ত অশুভ ধরা হয়। এতে ঘরে নেগেটিভিটি বাড়তে থাকে।
কোথায় ড্রেসিং টেবিল রাখা শুভ? (Dressing Table)
উত্তর বা পূর্ব দিক
এই দুই দিক বাস্তুশাস্ত্র অনুযায়ী অত্যন্ত শুভ। এখানে ড্রেসিং টেবিল রাখলে পরিবারের উন্নতি, শান্তি ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়।
আলমারির সামনে
ড্রেসিং টেবিল যদি আলমারির মুখোমুখি রাখা হয় এবং আয়নায় আলমারি, সিন্দুক বা যেখানে টাকা রাখা হয়, সেই অংশ প্রতিফলিত হয়, তবে তা ধনসম্পদ বৃদ্ধির জন্য শুভ বলে ধরা হয়।
শোওয়ার ঘরে
যদি শোওয়ার ঘরে ড্রেসিং টেবিল রাখা হয়, তবে রাতে ঘুমাতে যাওয়ার আগে আয়নাটি কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। এতে নেতিবাচক প্রভাব এড়ানো যায়।
আরও পড়ুন: Lucky Zodiacs: এক দিনে চার শুভ তিথি! মা লক্ষ্মীর কৃপা, পিতৃ আশীর্বাদ ও কর্মক্ষেত্রে উন্নতির যোগ…
সাবধানবাণী মেনে চলুন (Dressing Table)
- ভাঙা আয়না কখনোই ঘরে রাখা উচিত নয়। এটি অশুভ শক্তিকে আকর্ষণ করে।
- আয়না সবসময় পরিষ্কার রাখতে হবে। ময়লা আয়না নেতিবাচক শক্তি বাড়িয়ে দেয়।
- কোনো কারণে ড্রেসিং টেবিলের অশুভ স্থান পরিবর্তন করা সম্ভব না হয়, তবে সেখানে একটি শঙ্খ রেখে দেওয়া যেতে পারে।



