Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: বড় বিপত্তি কেরল সফরে। দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর(Droupadi Murmu) হেলিকপ্টার। বুধবার কেরলের প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পর অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। এই অবস্থায় বেসামাল হয়ে পড়ে কপ্টারটি। আটকে পড়ে হেলিকপ্টারটিও। যার ভিতরে ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। কোনও চোট লাগেনি তাঁর। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কাজে নামে পুলিশ ও দমকল। দীর্ঘ চেষ্টায় হাত দিয়ে ঠেলে কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে।
রাষ্ট্রপতির কেরল সফরে বড় বিপত্তি(Droupadi Murmu)
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ৪ দিনের কেরল সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু(Droupadi Murmu)। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাচ্ছিলেন তিনি। তখনই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের মতে, হেলিকপ্টারটি অবতরণের পর কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে অতিরিক্ত ভারের জেরে কপ্টারের পিছনের অংশ অনেকটা ঢুকে যায়। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ হাত লাগান আধিকারিকরা। ভিডিওতে দেখা যাচ্ছে, উপস্থিত দমকল ও পুলিশ কর্মীরা হাত দিয়ে ঠেলে বিপজ্জনক স্থান থেকে কপ্টারটি সরিয়ে নিয়ে যাচ্ছেন।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রথমে রাষ্ট্রপতি দ্রৌপদী(Droupadi Murmu) মুর্মুর হেলিকপ্টার অবতরণের কথা ছিল পাম্বার কাছে নিলাক্কালে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্রামাদম স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরণ করে। মঙ্গলবার বিকেলে ওই হেলিপ্যাড গ্রাউন্ড তৈরি হয়। ঠিক মতো তৈরি না হওয়ার কারণেই হেলিকপ্টার অবতরণের পর জায়গাটা ধসে পড়ে।
আরও পড়ুন: Ganga River: সঙ্কটে গঙ্গোত্রী! গলছে হিমবাহ, প্রশ্ন উঠছে গঙ্গার ভবিষ্যৎ নিয়ে!
সড়ক পথেই শবরীমালা মন্দিরের উদ্দেশে রওনা(Droupadi Murmu)
উল্লেখ্য, চারদিনের এই সফরে গত মঙ্গলবার সন্ধ্যায় তিরুঅনন্তপুরমে পৌঁছন রাষ্ট্রপতি মুর্মু। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার-সহ একাধিক মন্ত্রী। বুধবার সকালে সেখান থেকেই হেলিকপ্টারে পাঠানমথিত্তা জেলার যান। এখানেই রয়েছে ঐতিহ্যবাহী শবরীমালা মন্দির। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সড়ক পথেই তিনি শবরীমালা মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছেন। স্বামী আয়প্পান রোড এবং ঐতিহ্যবাহী ট্রেকিং পথ দিয়ে তিনি পৌঁছবেন সান্নিধানম। মন্দির দর্শনের পর ফিরে আসবেন তিরুঅনন্তপুরমে।
আরও পড়ুন: Camel in India: ভারতে উট বিপন্ন! উট বাঁচাতে উদ্যোগ নিল কেন্দ্র


