Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অংশুমান চক্রবর্ত্তী, দুধিয়া: গত কয়েকদিন (Dudhia Bridge Collapse) ধরেই উত্তরবঙ্গ জুড়ে অব্যাহত রয়েছে প্রবল বৃষ্টি। পাহাড়েও তার প্রভাব পড়েছে ব্যাপকভাবে।
বিচ্ছিন্ন যোগাযোগ (Dudhia Bridge Collapse)
বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া টানা বর্ষণের (Dudhia Bridge Collapse) জেরে দুধিয়ার বালাসন নদীর উপর নির্মিত অস্থায়ী সেতুটি সম্পূর্ণভাবে ভেসে যায়। ফলে শিলিগুড়ির সঙ্গে মিরিকের সরাসরি সড়ক যোগাযোগ ফের বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পূর্বে অস্থায়ী সেতু নির্মাণ
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে বালাসন নদীর প্রবল স্রোতে শিলিগুড়ি-মিরিক সংযোগকারী পুরনো সেতুটি ভেঙে গিয়েছিল। সেই সময় প্রায় ৪০ দিনেরও বেশি সময় ধরে মিরিকের সঙ্গে শিলিগুড়ির সরাসরি যোগাযোগ বন্ধ ছিল। পরে প্রশাসনের উদ্যোগে বালাসন নদীর উপর হিউম পাইপ বসিয়ে একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হয়, যার মাধ্যমে যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে, স্থায়ী সমাধানের লক্ষ্যে পাশেই একটি নতুন সেতু নির্মাণের কাজ চলছিল। কিন্তু গত রাতের প্রবল বর্ষণ এবং নদীর জলস্তর বৃদ্ধির ফলে অস্থায়ী সেতুটি সম্পূর্ণভাবে ভেসে যায়। এর জেরে আবারও শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেল।


