Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত বছর যুবভারতীতে মোহনবাগানকে হারিয়েছিল নর্থইস্ট। এবার প্রতিপক্ষ ছিল ডায়মন্ড হারবার (Durand Cup Final)। তাদের ৬-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের জন্য ডুরান্ড খেতাব নিজেদের নাম করলো নর্থইস্ট ইউনাইটেড।
Durand Cup Final (Durand Cup 2025)
বাংলার স্বপ্নপূরণ অধরা থাকলো ডুরান্ড কাপ ফাইনাল ম্যাচে। মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়া এই ডুরান্ড ফাইনালে জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। বাংলার সকল দর্শকের স্বপ্ন ছিল ডায়মন্ড হারবার এফসির হাত ডুরান্ড কাপ হোক বাংলার নাম। এই স্বপ্ন দেখা শুরু হয়েছিল ইস্টবেঙ্গল আর ডায়মন্ড হারবার এফসির ম্যাচের পর থেকে (Durand Cup Final)।
কিন্তু সেই স্বপ্ন এবার পূরণ হলো না। প্রায় হাফ ডজন গোল হজম করতে হলো ডায়মন্ড হারবার এফসিকে। বাঙালির তিন ক্লাব ব্যর্থ হওয়ার আশার এল জ্বেলে রেখেছিল ডায়মন্ড হারবার। কিন্তু আজ তাদের সব চেষ্টাই মাঠে ব্যর্থ হলো। শেষ জয়ের হাসি হাসলো নর্থইস্ট ইউনাইটেড (Durand Cup Final)।

বৃষ্টিকে উপেক্ষা করেই মাঠে উপস্থিত ছিল হাজার হাজার দর্শক। প্রথম থেকে দুই দলই আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামলেও দাপট বাড়তে থাকে নর্থইস্ট ইউনাইটেডর। আশীর আখতারের গোলে ৩০ মিনিটে এগিয়ে যায় নর্থ-ইস্ট ইউনাইটেড। এরপর ৪৫+১ মিনিটে পার্থিবের গোগোইয়ের শট থেকে ম্যাচের দ্বিতীয় গোল তুলে নেয় জন আব্রাহামের ক্লাব। বলিউড তারকার উপস্থিতিতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হাইল্যান্ডার্সরা (Durand Cup Final)।
আরও পড়ুন : Govinda-Sunita: সম্পর্ক ভাঙছে গোবিন্দা-সুনীতার! গুঞ্জনে সিলমোহর?
বিরতির পরে ফিরেও আক্রমণ বজায় রাখে নর্থইস্ট। ৫০ মিনিটে আলাদিনের বাড়ানো বলে থই সিংয়ের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল নর্থ-ইস্ট। দ্বিতীয় ও তৃতীয় গোলের ক্ষেত্রে বড় অবদান রাখলেন এবারের ডুরান্ডের সর্বোচ্চ গোলদাতা আলাদিন। গতবারের ডুরান্ডেও তিনিই ছিলেন সর্বোচ্চ গোলদাতা (Durand Cup Final)।
৬৮ মিনিটে লুকা মায়সেনের গোলে ব্যবধান কমায় ডায়মন্ড হারবার। কিন্তু ৮১ মিনিটে জাইরো বুস্তারার গোলে ব্যবধান ৪-১ করে নর্থ-ইস্ট ইউনাইটেড। চতুর্থ গোলের পাঁচ মিনিটের মধ্যেই পঞ্চম গোলটি পেয়ে যায় হাইল্যান্ডার্সরা। আলাদিন গোল পেলেন সংযোজিত সময়ে। পেনাল্টি থেকে গোল করে দলকে ৬-১ গোলে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি (Durand Cup Final)।


