Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আধুনিক জীবনে প্রযুক্তি জীবনযাত্রাকে বদলে দিয়েছে (Mind After Midnight)। দিনের শেষে কাজের চাপ কমাতে বা একঘেয়েমি দূর করতে কেউ নেটফ্লিক্সে সিরিজ দেখি, কেউ সোশ্যাল মিডিয়ায় দীর্ঘক্ষণ স্ক্রল করি, আবার কেউ অফিসের অপূর্ণ ইমেল চেক করি। কিন্তু এই অভ্যাসের কারণে অনেক সময় ঘুমাতে ঘুমাতে রাত ১টারও বেশি বেজে যায়। প্রথমে হয়তো তেমন কোনো ক্ষতি চোখে পড়ে না, কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে—নিয়মিত রাত জাগা আসলে আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর।
বৈজ্ঞানিক প্রমাণ: ‘মাইন্ড আফটার মিডনাইট’

যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা অনুযায়ী, রাত ১টার পরে ঘুমোলে মস্তিষ্কের কার্যপ্রণালী বদলে যায়। গবেষণাটি “Mind After Midnight Hypothesis” নামে পরিচিত এবং তা প্রকাশিত হয়েছে বিজ্ঞান-জার্নাল Frontiers in Network Physiology-তে।
গবেষকরা ব্যাখ্যা করছেন, দিনের বেলা আমরা যে বিপুল তথ্য সংগ্রহ করি, মস্তিষ্ক তা ঘুমের সময় ছাঁকনির মতো ফিল্টার করে রাখে—গুরুত্বপূর্ণ অংশ সংরক্ষণ করে আর অপ্রয়োজনীয় তথ্য বাদ দেয়। এই প্রক্রিয়াটি মূলত গভীর ঘুমের সময় সম্পন্ন হয়। কিন্তু যখন কেউ রাত ১টার পর ঘুমান, তখন মস্তিষ্কের এই স্বাভাবিক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে। এর ফলে—
উদ্বেগ বাড়ে! (Mind After Midnight)
- দুশ্চিন্তা ও নেতিবাচক চিন্তা বৃদ্ধি পায়
- আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায়
- ডিপ্রেশনের ঝুঁকি বেড়ে যায়
- সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে
কেন গভীর রাত এত ক্ষতিকর? (Mind After Midnight)
গবেষণায় দেখা গিয়েছে, রাত ১টার পরে মস্তিষ্কের নিউরাল কার্যকলাপ স্বাভাবিকের তুলনায় আলাদা হয়ে যায়। মানুষ তখন তুলনামূলক বেশি আবেগপ্রবণ হয়, নেতিবাচক চিন্তাভাবনা মাথা চাড়া দেয় এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়ে। অর্থাৎ রাত ১টার পর মস্তিষ্ক যেন অচেনা ছন্দে কাজ করতে শুরু করে, যা দীর্ঘমেয়াদে মানসিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়।
তরুণ সমাজে বিপদের ঘণ্টাধ্বনি
- ২০২৩ সালে বেঙ্গালুরুর একটি মানসিক স্বাস্থ্য সংস্থা ‘মাইন্ড ক্লিনিক’ একটি সমীক্ষা চালায়। দেখা যায়—
- ১৮ থেকে ৩৫ বছর বয়সিদের মধ্যে প্রায় ৬৫% মানুষ রাত ১টার পর ঘুমোতে যান।
- তাদের মধ্যে ৪৮% মানুষ উদ্বেগ, অনিদ্রা এবং বিষণ্নতায় ভুগছেন।
এক্ষেত্রে চিকিৎসকদের বক্তব্য হলো, শরীরের সার্কাডিয়ান রিদম বা জৈবিক ঘড়ির সঙ্গে যখন ঘুমের সময় অমিল হয়, তখন শরীরে কর্টিসল ও মেলাটোনিন হরমোনের স্বাভাবিক নিঃসরণ বিঘ্নিত হয়।
মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া (Mind After Midnight)
- অকারণ দুশ্চিন্তা
- একাকিত্ব ও হতাশা
- দীর্ঘস্থায়ী অনিদ্রা
- ডিপ্রেশন
সমাধান কী হতে পারে? (Mind After Midnight)
বিশেষজ্ঞদের মতে, এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে কয়েকটি অভ্যাস বদলানো জরুরি—
- ঘুমের সময় ঠিক করুন – প্রতিদিন সম্ভব হলে রাত ১০টা থেকে ১১টার মধ্যে শুতে যান।
- স্ক্রিন টাইম সীমিত করুন – বিশেষ করে ঘুমানোর আগে মোবাইল, ল্যাপটপ, টিভি ব্যবহার এড়িয়ে চলুন।
- শান্ত পরিবেশ তৈরি করুন – ঘুমের আগে ধ্যান, হালকা বই পড়া বা শান্ত সঙ্গীত শোনা মস্তিষ্ককে প্রশান্ত করে।
- নাইট মোডে অভ্যস্ত হোন – স্মার্টফোন বা ল্যাপটপে নীল আলো কমাতে নাইট মোড ব্যবহার করুন।
আরও পড়ুন: Bigg Boss 19: বিগ বসের অন্দরে হাড্ডাহাড্ডি লড়াই, প্রতিযোগিতায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর!
রাত জাগা অনেকের কাছে নিরীহ অভ্যাস মনে হলেও আসলে এটি মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। উদ্বেগ, বিষণ্নতা, অনিদ্রা থেকে শুরু করে নানা মানসিক রোগের মূল কারণ হয়ে দাঁড়াতে পারে এই অভ্যাস। তাই এখনই সচেতন হওয়া প্রয়োজন। নিয়মিত ও পর্যাপ্ত ঘুম শুধু শরীরের জন্য নয়, মনের সুস্থতার জন্যও সমান জরুরি।



