Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজো মানেই নতুন জামাকাপড়, (Durga Puja Food Restrictions) প্যান্ডেল হপিং, বন্ধুদের সঙ্গে আড্ডা আর পেটপুজো। ষষ্ঠীর বোধন থেকে দশমীর সিঁদুরখেলা-উৎসবের প্রতিটি দিনেই বাঙালির খাবারের তালিকায় থাকে নানা রকম পদ। তবে প্রচলিত ধর্মীয় বিশ্বাস ও লোকাচার অনুযায়ী, দুর্গাপুজোর পাঁচটি দিনে কিছু নির্দিষ্ট খাবার এড়িয়ে চলার রীতিও রয়েছে। কোন তিথিতে কোন খাবার না খাওয়ার কথা বলা হয়? জেনে নিন বিস্তারিত।
ষষ্ঠী: নিমপাতা এড়ানোর রীতি (Durga Puja Food Restrictions)
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দুর্গাপুজোর (Durga Puja Food Restrictions) ষষ্ঠীতে নিমপাতা খাওয়া থেকে বিরত থাকা উচিত। লোকবিশ্বাসে এই খাবারের সঙ্গে সন্তানের অমঙ্গলের ধারণা যুক্ত রয়েছে। তবে এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।
সপ্তমী: তাল খাওয়ায় নিষেধ (Durga Puja Food Restrictions)
সপ্তমীর দিন তাল না খাওয়ার একটি লোকাচার (Durga Puja Food Restrictions) প্রচলিত। বিশ্বাস করা হয়, এই তিথিতে তাল খেলে শরীরের ক্ষতি হতে পারে। যদিও এমন ধারণার পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ নেই।
অষ্টমী: নারকেল বর্জনের বিশ্বাস
মহাষ্টমী দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ (Durga Puja Food Restrictions) তিথি। প্রচলিত ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী, এই দিনে নারকেল খাওয়া এড়িয়ে চলার কথা বলা হয়। লোকবিশ্বাসে এর সঙ্গে বুদ্ধি ও বিচারবোধের ক্ষতির ধারণা জড়িত।
নবমী: লাউ খাবেন না?
নবমীর দিনে লাউ না খাওয়ার রীতি কিছু পরিবারে প্রচলিত। কোথাও কোথাও এই খাবার খাওয়াকে পাপের সঙ্গেও তুলনা করা হয়। তবে এটি সম্পূর্ণ লোকাচারনির্ভর ধারণা। লাউ একটি পুষ্টিকর সবজি।
দশমী: কলমি শাক এড়ানোর রীতি
বিজয়া দশমীতে কলমি শাক না খাওয়ার প্রথা রয়েছে। প্রচলিত ধর্মীয় ব্যাখ্যায় এই খাবার খাওয়ার সঙ্গে গুরুতর পাপের তুলনা করা হয়।
আরও পড়ুন: High Court: পঞ্চমীতে স্বস্তির খবর,বনগাঁয় বামেদের বুকস্টল করার অনুমতি হাইকোর্টের
এ ছাড়াও বিভিন্ন তিথিতে পটল, মূলো, বেল ও শিম খাওয়া নিয়ে নানা বিধিনিষেধের উল্লেখ পাওয়া যায়। তবে অঞ্চল, পরিবার ও পারিবারিক আচার অনুসারে এই নিয়মগুলির পার্থক্য রয়েছে।


