Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহাষষ্ঠীর দিনেও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি (Durga Puja Weather Report)। সকালের রোদেলা আকাশ দেখে অনেকে ভেবেছিলেন পুজোয় বৃষ্টির দাপট এবার হয়তো কমবে। কিন্তু হাওয়া অফিস আগেই জানিয়েছিল সন্ধ্যার পর থেকেই আবহাওয়ার পরিবর্তন আসবে। দুপুর গড়াতেই তা সত্যি হল। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া বইতে শুরু করেছে।

নিম্নচাপের প্রভাব (Durga Puja Weather Report)
শনিবার সকালে ওড়িশার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছিল একটি নিম্নচাপ। ধীরে ধীরে তা শক্তি হারালেও তার প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ ভারী হয়ে উঠেছে। হাওয়া অফিস জানিয়েছে, এই নিম্নচাপ পশ্চিমে সরে যাবে এবং মঙ্গলবার অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নবমীর আগেই তা নিম্নচাপে পরিণত হয়ে ফের ভারী বৃষ্টির কারণ হবে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস (Durga Puja Weather Report)
রবিবার: কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। জারি হয়েছে হলুদ সর্তকতা।
সোমবার: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা।
বুধবার: দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
বৃহস্পতিবার: দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবার: পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস (Durga Puja Weather Report)
রবিবার: দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
সোমবার: মালদহ ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার: দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
বুধবার: উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।
বৃহস্পতিবার: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি।
শুক্রবার: উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: Santragachi Durga Festival: সাঁত্রাগাছির ঐতিহ্যবাহী দুর্গোৎসব কেন আজও মানুষের আবেগের কেন্দ্রবিন্দু?
সর্তকতা ও পরামর্শ (Durga Puja Weather Report)
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় দুর্গোৎসবের দিনগুলিতে সাধারণ মানুষকে ভিড়ভাট্টায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষত বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির দিনে সতর্ক থাকতে হবে।



