Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দুই দশকেরও বেশি সময় পর কলকাতার ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে এক প্রকার উড়িয়ে দিয়ে ডুরান্ড কাপের শিরোপা ঘরে তুলেছে ইস্টবেঙ্গল (East Bengal Celebration)। ২২ বছরের খরা কাটিয়ে লাল-হলুদ শিবিরের এই ঐতিহাসিক জয় কেবল একটি ট্রফি জয় নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে শুরু করে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব তাঁবু—সব মিলিয়েই এখন বইছে উৎসবের জোয়ার।

যুবভারতীতে গোলবন্যা (East Bengal Celebration)
গ্রুপ পর্বে এই মোহনবাগানের কাছেই পরাজয়ের মুখ দেখতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। ফলে ফাইনাল ম্যাচটি কোচ কুয়াদ্রাত ও হাবাস বাহিনীর কাছে ছিল নিখাদ বদলার মঞ্চ। প্রথমার্ধেই মশাল বাহিনীর ঝটিকাগতিতে দিশেহারা হয়ে পড়ে সবুজ-মেরুন রক্ষণ। এডমুন্ড লালরিনডিকার চোখ ধাঁধানো হ্যাটট্রিক এবং প্রথমার্ধেই চার গোল করে ফেলার দুর্দান্ত পারফরম্যান্স ম্যাচের ভাগ্য প্রায় লিখে দিয়েছিল। সমর্থকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যাওয়া এই জয় প্রমাণ করেছে যে বড় ম্যাচের চাপে কীভাবে ঘুড়ে দাঁড়াতে হয়।

উৎসবমুখর ক্লাব তাঁবু (East Bengal Celebration)
শনিবারের জয়ের পর টিম হোটেলে কেক কেটে সেলিব্রেশন থেকে শুরু করে সোমবার সকালে ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন—সব মিলিয়ে চনমনে মেজাজে রয়েছে লাল-হলুদ শিবির। ক্লাব সভাপতি মুরারীলাল লোহিয়া ও দেবব্রত সরকারের উপস্থিতিতে এবং রাজ্যের মন্ত্রী তাপস রায়ের সান্নিধ্যে ডুরান্ড ট্রফি দেখার জন্য উপচে পড়েছিল সমর্থকদের ভিড়। এই দুর্দান্ত সাফল্যের জন্য ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোশ্যাল মিডিয়ায় ফাইনাল দেখার অনুভূতির পাশাপাশি তিনি ইস্টবেঙ্গল দল এবং এডমুন্ডের ভূয়সী প্রশংসা করেছেন।
আরও পড়ুন: EB Habas: “জীবনের সেরা ডার্বি জয়”, মোহনবাগানকে হারিয়ে বললেন হাবাস
ভবিষ্যতের লক্ষ্যে অটল দল (East Bengal Celebration)
ডুরান্ড জয়ের ফলে ১৭ বার এই ট্রফি জিতে মোহনবাগানের রেকর্ড স্পর্শ করল ইস্টবেঙ্গল (East Bengal Celebration)। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার দেশের সম্মান রক্ষা এবং সমর্থকদের সুরক্ষার বিষয়ে কঠোর মনোভাব প্রকাশ করেছেন। পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেছেন। তবে ডিফেন্ডার মহম্মদ রশিদের সাফ কথা, “কাজ এখনও শেষ হয়নি।” সমর্থকদের আশা, এই জয়ের ধারা অব্যাহত রেখে সামনের দিনগুলিতে আরও ট্রফি ও সাফল্য অর্জন করবে শতাব্দীপ্রাচীন এই ক্লাব।



