Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইএফএ শিল্ড এবং আইএসএল শুরুর আগে নিজেদের আক্রমণভাগকে আরও শক্তিশালী করে তুলল ইস্টবেঙ্গল এফসি (East Bengal Foreigner)। দলের ষষ্ঠ বিদেশি ফুটবলার হিসেবে সই করলেন আইভোরি কোস্টের ২৮ বছর বয়সি স্ট্রাইকার একে আর্নদ লোবা। এর আগে দেশের হয়ে অনূর্ধ্ব-২০ স্তর পর্যন্ত প্রতিনিধিত্ব করেছেন তিনি। বিপক্ষের বক্সে তাঁর গোল করার ক্ষমতা লাল-হলুদ শিবিরকে বাড়তি সুবিধা দেবে।
চাপ সামলাতে গভীরতা বৃদ্ধি (East Bengal Foreigner)
গত মরশুমে আইএসএল জয়ের পর চলতি মরশুমের শুরুতেই ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। কলকাতা লিগেও দল ভালো ছন্দে রয়েছে। তবে সামনে আইএসএল, এএফসি কাপ, আইএফএ শিল্ড এবং সুপার কাপের মতো একাধিক কঠিন প্রতিযোগিতা রয়েছে। একসঙ্গে এতগুলি টুর্নামেন্ট খেলার জন্য দলের মাঝমাঠ ও আক্রমণভাগে গভীরতা বাড়ানো অত্যন্ত জরুরি ছিল, যার জন্যই এই নতুন বিদেশি ফুটবলারকে দলে নেওয়া হলো।
আন্তর্জাতিক ফুটবলে লোবার অভিজ্ঞতা (East Bengal Foreigner)
প্রায় পাঁচ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার এর আগে লিবিয়ার ক্লাব আল শুমার ছাড়াও মেক্সিকো এবং আমেরিকার একাধিক ক্লাবে খেলেছেন। বিশেষ করে, ২০২১ সালে উত্তর আমেরিকার কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলের সদস্য ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই লাল-হলুদ সমর্থকরা আফ্রিকা মহাদেশ থেকে একজন দক্ষ স্ট্রাইকার নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন, যা অবশেষে পূরণ হলো।
আরও পড়ুন: Kolkata Derby: কেন সপ্তাহান্তে নয় কাজের দিনে ডার্বি?
পূর্ণ শক্তির দল নিয়ে অনুশীলনের প্রস্তুতি (East Bengal Foreigner)
ডুরান্ড কাপে মূলত দু’জন বিদেশি নিয়ে খেলতে বাধ্য হলেও আসন্ন প্রতিযোগিতাগ গুলিতে সেই সমস্যা থাকছে না (East Bengal Foreigner)। মঙ্গলবার থেকেই অনুশীলনে যোগ দিয়েছেন জিভুলিচ এবং ফার্নান্ডেজ। দলের নতুন অস্ত্র এফিয়ং ও লোবা ক্যম্পে যোগ দিলেই কোচ পুরো শক্তির দল নিয়ে আইএসএলের মূল প্রস্তুতি শুরু করতে পারবেন। বিশেষ করে মিগুয়েলের চলে যাওয়ার পর তাঁর শূন্যতা ঢাকতেই এই দলগঠন বলে মনে করছে ম্যানেজমেন্ট।



