Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বারাসত স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের বহু প্রতীক্ষিত ডার্বি ম্যাচটি অবশেষে আগামী ৭ সেপ্টেম্বর, সোমবার অনুষ্ঠিত হতে চলেছে (Kolkata Derby)। দীর্ঘদিন ধরে দিনক্ষণ নিয়ে চলা জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার প্রশাসনিক বৈঠকের পর এই দিন চূড়ান্ত করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ফলে ঐতিহ্যবাহী এই ম্যাচটি উইকেন্ড বা ছুটির দিনে নয়, সপ্তাহের কাজের দিনেই অনুষ্ঠিত হতে চলেছে।
ফ্লাড লাইট পরীক্ষা (Kolkata Derby)
খেলার দিন নিশ্চিত হলেও ম্যাচের সময় এখনও পুরোপুরি চূড়ান্ত করা হয়নি। তবে আয়োজকদের প্রাথমিক পরিকল্পনা রয়েছে ম্যাচটি বিকেল ৫টা নাগাদ শুরু করার, যাতে দর্শকরা নৈশালোকে ফ্লাড লাইটের আলোয় ডার্বির রোমাঞ্চ উপভোগ করতে পারেন। বর্তমানে স্টেডিয়ামের ফ্লাড লাইট পরীক্ষা বা চেকিংয়ের কাজ চলছে। কোনো রকম টেকনিক্যাল সমস্যা না থাকলে ফ্লাড লাইটের আলোতেই নামবে দুই প্রধান।
তারিখ বদলের কারণ (Kolkata Derby)
মঙ্গলবার দুপুরে স্থানীয় বিধায়ক শংকর চট্টোপাধ্যায়, জেলাশাসক এবং পুর দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ২৯ আগস্ট ডার্বি আয়োজনের পরিকল্পনা থাকলেও ডুরান্ড কাপ ফাইনালের মাত্র ছয় দিনের ব্যবধানে ফের ম্যাচটি হওয়ায় তা স্থগিত করা হয়। এরপর ৫ সেপ্টেম্বর তারিখটি ভাবা হলেও ৪ ও ৫ সেপ্টেম্বর জন্মাষ্টমী সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের কারণে পুলিশের তরফ থেকে অনুমতি পাওয়া যায়নি। পরবর্তীতে ৬ সেপ্টেম্বর ম্যাচের কথা উঠলেও শেষ পর্যন্ত সমস্ত দিক বিবেচনা করে ৭ সেপ্টেম্বর সোমবারের দিনটিতেই সম্মতি দেয় প্রশাসন ও আইএফএ।
আরও পড়ুন: Sourav Ganguly: ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধে খেলার গুরুত্ব বোঝালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
আইএফএ সচিবের বক্তব্য (Kolkata Derby)
দিন চূড়ান্ত হওয়ার পর আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, সমস্ত পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী সোমবারই বারাসতের মাঠে সফলভাবে ডার্বি সম্পন্ন করা হবে (Kolkata Derby)। তিনি বলেন, “আপাতত ৭ সেপ্টেম্বর ডার্বি আয়োজন করছি। সব কিছু ঠিক থাকলে ফ্লাড লাইটে বিকাল পাঁচটায় ম্যাচ শুরু করার চেষ্টা চলছে।”



