Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইএসএলে এখনও টানা তিনটি ম্যাচ জেতা হল না ইস্টবেঙ্গলের (East Bengal)।
জামশেদপুরের কাছে হার ইস্টবেঙ্গলের (East Bengal)
আইএসএল-এ জয়ের হ্যাটট্রিক হলো না ইস্টবেঙ্গলের। শুক্রবার যুবভারতী স্টেডিয়ামে জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে থেকেও হারতে হলো লাল-হলুদকে। প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন এডমুন্ড লালরিনডিকা। দ্বিতীয়ার্ধে স্টিফেন এজ এবং তাচিকাওয়ার গোলে জেতে জামশেদপুর। টানা তিন ম্যাচ জিতে জামশেদপুর লিগের শীর্ষে উঠে এল (East Bengal)।
ইস্টবেঙ্গলের জার্সিতে এই দিন অভিষেক হয় আন্টন সোজবার্গের। কিন্তু ম্যাচে তিনি সেই ভাবে তেমন কিছু করতে পারেননি। এই দিন জ্বলে উঠতে পারেননি ইউসেফ এজেজারিও। মহম্মদ রশিদকেও ছন্দে খুঁজে পাওয়া যায়নি। যার ফলে এগিয়ে থেকেও স্বপ্ন ভঙ্গ হলো মশাল ব্রিগেডের।
ম্যাচের শুরুতে মিগুয়েলের বাড়ানো বলে হেড করেন জয় গুপ্তা কিন্তু তবে সেটা ঠিকঠাক না হওয়ায় গোল হয়নি। সাত মিনিটের মাথায় মেসি বৌলি বল জালে জড়িয়ে দিতে সক্ষম হলেও অফ সাইদের কারণে বাতিল করা হয়। তবে আস্তে আস্তে ম্যাচে দখল নিতে থাকে ইস্টবেঙ্গল। মিগুয়েল এবং বিপিন সিংহ নিজেদের মধ্যে পাস খেলে আক্রমণে ওঠার চেষ্টা করছিলেন। দূরপাল্লার একটি শট নিয়েছিলেন জিকসন সিংহ। তবে সেটা সফল না হওয়ার ফলে গোল আসে না। উল্টো দিক থেকে আক্রমণ ধেয়ে আসে ভিন্সির দিক থেকে। তাঁর জন্য বারবার সমস্যায় পড়তে হয় ইস্টবেঙ্গল রক্ষণকে। ইস্টবেঙ্গলের গোলরক্ষক তৎপর থাকায় বেঁচে যায় ইস্টবেঙ্গল (East Bengal)।

আরও পড়ুন: Thalapathy Divorce: রশ্মিকা-বিজয়ের বিয়ের আবহে ডিভোর্সের খবর: বিচ্ছেদের আবেদন থলপতি বিজয়ের স্ত্রীর
৪০ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বাঁ দিক থেকে বিপিন ক্রস ভাসিয়েছিলেন। জামশেদপুরের ডিফেন্ডারের হেড সরাসরি যায় এডমুন্ডের কাছে। তিনি বিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন। ১-০ এগিয়ে থেকে শেষ হয় হাফ টাইম।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে ইস্টবেঙ্গল চেষ্টা করছিল ধীরে ধীরে খেলার দখল নেওয়ার। বল নিজেদের পায়ে রেখে আক্রমণ তৈরি করার চেষ্টা করছিল তারা। তবে জামশেদপুর ম্যাচে ফিরতে দেরি করেনি। ফ্রিকিক থেকে তালালের ক্রসে হেড করেছিলেন স্টিফেন এজে। কোনও মতে গোল বাঁচান প্রভসুখন। তার ছ’মিনিট পরেই সমতা ফেরায় জামশেদপুর। এরপর নিকোলা বল ভাসিয়েছিলেন। সেখান থেকে ফাঁকায় হেড করে গোল করেন এজে। ২-১ ম্যাচ জিতে নেয় জামশেদপুর (East Bengal)।


