Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই মরশুমের আইএসএল-এর শুরুটা দাপটের সঙ্গে করেছে মশাল বাহিনী (East Bengal)।
আত্মবিশ্বাসী হলেও সাবধানী অস্কার (East Bengal)
এই মরশুমের আইএসএল-এর শুরুটা জয় দিয়ে করেছে লাল-হলুদ শিবির। টুর্নামেন্ট শুরুর আগে ব্রুজো বলেছিলেন ভাল কিছুর আশায় রয়েছেন তিঁনি। সেই দৃঢ়তা এবং আত্মবিশ্বাস শোনা গেল ২০ ফেব্রুয়ারী সাংবাদিক বৈঠকেও। লাল হলুদের আক্রমণ আরও দৃঢ় করতে দলে যোগ দিয়েছেন ডেনমার্কের স্ট্রাইকার আন্তন সজবার্গ। দলের ষষ্ঠ বিদেশি হিসেবে তাঁর যোগদানে দল আরও মজবুত হয়েছে বলেই মনে করছেন কোচ এবং সমর্থকরা (East Bengal)।
এই মরশুমের প্রথম ম্যাচে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে আইএসএল শুরু করেছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ জার্সিতে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে নায়ক স্প্যানিশ সেন্টার ফরোয়ার্ড ইউসেফ এজেজ্জারি। অস্কার ব্রুজোর দলের হয়ে তৃতীয় গোলটি করেন মিগুয়েল ফেরেরা। প্রথম ম্যাচেই ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছে ইস্টবেঙ্গল।
দিল্লির বিরুদ্ধে নামার আগে ২০ ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কোচ এবং জিকসন সিং। দুজনের গলায় ছিল আত্মবিশ্বাসের সুর। তবে কোচ অস্কার ব্রুজো দলের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী হলেও সাবধানী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন টুর্নামেন্টের খেতাব জয় এক্ষুণি তিনি ভাবছেন না বরং ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য।
এবারে আইএসএল-এর জন্য প্রতিটা দল খুব কম সময় পেলেও সেই বিষয় নিয়ে ভাবছেন না জিকসন সিং। সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি জানান অল্প সময়ে প্রস্তুতি নেওয়া কঠিন হলেও তিনি প্রত্যয়ী টূর্ণামেন্টের বিষয়ে। জিকসন বলেন, ‘সময় অল্প জানি, কঠিন এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি নেওয়া। শুরুটা ভাল হয়েছে আমাদের দলের। তবে এই মুহূর্তে আমরা পরের ম্যাচে এবং বাকি টুর্নামেন্টের দিকেই ফোকাস করে এগোচ্ছি। অনুশীলন যথেষ্ট ভাল হয়েছে। আমরা তৈরি স্বপ্ন পূরণে (East Bengal)।’
তাঁর নতুন ভূমিকায় খেলার প্রসঙ্গে তিনি জানান, ‘আগে ডিফেন্ডার হিসেবে খেলেছি তবে এই নতুন ভূমিকায় মানিয়ে নিতে কোনও অসুবিধা হচ্ছে না। দলের সতীর্থদের পূর্ণ সমর্থনে এবং কোচের সহযোগিতায় নতুন ভূমিকায় দলের জন্য ১০০ শতাংশ দিতে প্রস্তুত।’ আগের মরশুম ভাল না যাওয়ার বিষয়ে চিন্তিত নন জিকসন। তিনি বলেন প্লেয়ারদের জীবনে উত্থান-পতন আসবে তবে সবটা সামলে নিয়ে এগিয়ে চলতে হবে। নিজেকে আরও কঠোর পরিশ্রম এবং অনুশীলনের মধ্যে দিয়েই দলের জন্য অবদান রাখার জন্য প্রস্তুত তিনি।

জিকসন অনেক বেশি আত্মবিশ্বাসী হলেও ইস্টবেঙ্গল দলের কোচ অনেক বেশি সাবধানী। তিনি প্রথম ম্যাচ জিতেও নিজের সংযম ধরে রাখলেন দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগে সাংবাদিক বৈঠকে। বরং দিল্লির প্রতি সম্মান জানিয়ে বললেন দিল্লি যথেষ্ট শক্তিশালী দল এবং দলের কোচ দীর্ঘদিন ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছেন। সুতরাং ইস্টবেঙ্গল কঠিন প্রতিপক্ষ ভেবেই মাঠে নামতে চলেছে ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন (East Bengal)।

আরও পড়ুন: Sealdah South: শিয়ালদহ দক্ষিণ শাখা: পাওয়ার ও ট্রাফিক ব্লক, উইকেন্ডে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল
লাল-হলুদ কোচ জানান নতুন সই করা ডেনমার্কের স্ট্রাইকার আন্তন সজবার্গকে চোট জনিত কোনও সমস্যা নেই। তিনি আরও বলেন এই মুহূর্তে প্রথম একাদশে তেমন কোনও পরিবর্তন আনার কথা ভাবছেন না তবে পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনায় পরিবর্তন আনা হতে পারে। অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়েই আগামীর ম্যাচে ফোকাস করতে চাইছেন অস্কার ব্রুজোর দল। সেই কারণেই চ্যাম্পিয়ন হওয়ার কথা না ভেবে প্রতিটা ম্যাচকে পাখির চোখ করে এগোতে চান তিনি।
সমর্থকদের উদ্দেশ্যে কোচ এবং জিকসন বলেন যে তাদের থেকে পূর্ণ সমর্থন পাবেন সেই বিষয়ে আশাবাদী। এমন কি ভাষা দিবসের কথা উল্লেখ করে কোচ বলেন সমর্থকদের সমর্থন এবং বাংলায় চিৎকার তাঁদের খেলাকে আরও বেশি উদ্বুদ্ধ করে এবং তিনি সেটা উপভোগও করেন। ভাসা-ভাসা না বরং ভাষা দিবসের আগে আত্মবিশ্বাসী কিন্তু সাবধানী লাল-হলুদ কোচ (East Bengal)।


