Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ম্যাচের পর বিরাট-গম্ভীরের সম্পর্কের ফাটল নিয়ে জল্পনা আরও বেড়েছে (Virat Kohli)।
ভারতীয় ড্রেসিং রুমের ‘গম্ভীর’ পরিবেশ (Virat Kohli)
‘Every king earns his crown through honor and duty’! রাঁচিতে বিরাট আবারও প্রমাণ করেছেন নিজেকে। তাঁর নামের আগে সমর্থকদের দেওয়া ‘কিং’ উপাধি তিঁনি অর্জন করছেন দিনের পর দিন নিজের দক্ষতা প্রমাণ করার পর। তবে এখন চর্চায় গম্ভীরের সাথে কোহলির ঠান্ডা লড়াই। অনেকের মতেই সম্পর্কে অনেকটাই ফাটল ধরেছে আগের থেকে আর সেই নিয়ে চিন্তিত বোর্ড, এমনটাই একাধিক রিপোর্টে প্রকাশ। আজ রায়পুরে দ্বিতীয় ম্যাচেও যে থ্রিলিং উপাদানের কম নেই। মাঠের বাইরের রোমহর্ষক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও প্রবল। এমন পরিবেশের মধ্যে রাঁচি থেকে রায়পুর যাওয়ার পথে রাঁচি বিমানবন্দরের যে সব ছবি প্রকাশ্যে এসেছে তাতে পরিস্থিতি যে ‘গম্ভীর’ সেই বিষয়ে একমত সকলে (Virat Kohli)।

বিমানবন্দরে দেখা গিয়েছিল গোটা টিম যখন রায়পুর ফ্লাইটের জন্য অপেক্ষায় রয়েছে সেই সময় জাতীয় নির্বাচকদে অন্যতম প্রধান প্রজ্ঞান ওঝার সঙ্গে বিমানবন্দরে বসেই একান্তে দীর্ঘক্ষণ খুবই গম্ভীর ভঙ্গিতে কথা বলতে বিরাটকে। আবার হেড কোচ গৌতম গম্ভীর ও রোহিত দশর্মার সঙ্গে বিমানবন্দরে কথা বলতে ব্যস্ত দেখা যায় প্রজ্ঞান ওঝাকে। সেখানে বিরাট উপস্থিত ছিলেন না। সেই কারণেই নির্বাচকের সঙ্গে বিরাটের বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে। আর সেই জল্পনা বাড়িয়ে দিয়েছে আরও একটি ভিডিও ক্লিপ। সেখানে দেখা যাচ্ছে গম্ভীরকে সম্পূর্ণ ইগনোর করে বিরাট সাজঘরে ফিরে যাচ্ছেন।

নিজের ৫২ তম সেঞ্চুরি করে ড্রেসিং রূপে ফেরার পর গম্ভীর বিরাটকে যখন অভিবাদন জানাচ্ছেন সেই সময়ও কোহলিকে দেখা গিয়েছে সম্পূর্ণ ভাবে নিরুত্তাপ থাকতে। ম্যাচের পর গম্ভীরের সাথে রোহিতকে কথা বলতে দেখা গেলেও বিরাটকে দেখা যায়নি। ভারতীয় দলের সংসারে এই অশান্তির ছবি মোটেও ভাল বিজ্ঞাপন নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যা নিয়ে উদ্বিগ্ন বোর্ড কর্তারাও (Virat Kohli)।
আরও পড়ুন: Calcutta High Court: গ্রূপ সি ও গ্রূপ ডি-র যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের
রায়পুরে গম্ভীর ও নির্বাচক প্রধান আগরকরের সঙ্গে জরুরি বৈঠকে বসার কথা বোর্ড সচিব দেবজিৎ শইকিয়ার। সেখানে দুই তারকা ব্যাটারের থাকার কোনও ইঙ্গিত নেই এখনও পর্যন্ত। বোর্ড রোহিত-বিরাটের ভবিষৎ নিয়ে তাঁদের সাথে কথা বলবে আর সেখানে থাকবেন গম্ভীর ও আগরকর, চলতি সিরিজের আগে এমন খবর সামনে আসাটা মোটেও ভাল চোখে দেখছেন না রো-কো জুটি। এমনটাই দাবি অনেক সূত্রের।

ভারতের হেড কোচ বনাম বিরাট-রোহিত সংঘাতে বল এখন বোর্ডের কোর্টে। তাঁরাও চাইছেন এই সমস্যার যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার। তবে বিরাট-রোহিতের এখন পাখির চোখ ২০২৭ সালের বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার পর নিউ জিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও খেলবে ভারত। তবে সমর্থকদের আশা এই অশান্তির বাতাবরণ থেকে বেরিয়ে আবার হাসিখুশি ড্রেসিং রুম দেখার (Virat Kohli)।


