Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : রাজ্যে আসন্ন বিধানসভা ভোটকে ঘিরে ফের চড়ছে হিন্দুত্বের হাওয়া। ভোটের আগে এবার গঙ্গাজল বিক্রিতে জোর দিল কেন্দ্র। ডাকবিভাগের (Post Office) মাধ্যমে রাজ্যজুড়ে আরও বেশি পোস্ট অফিস থেকে গঙ্গাজল বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
গঙ্গাজল বিক্রি বাড়ানোর নির্দেশ (Post Office)
বর্তমানে রাজ্যের ৩৩৭টি পোস্টঅফিসে (Post Office) গঙ্গাজল বিক্রি হয়। এবার সেই সংখ্যা বাড়িয়ে ১১০০ করা হয়েছে। অর্থাৎ, রাজ্যের প্রায় প্রতিটি জেলার মানুষ এখন পোস্ট অফিসের কাউন্টার থেকেই পবিত্র গঙ্গাজল কিনতে পারবেন।২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। দেশের বিভিন্ন রাজ্যে তখন থেকেই এই পরিষেবা জনপ্রিয় হলেও, এই রাজ্যে প্রকল্পটি তেমনভাবে বিস্তার পায়নি। এবার ভোটের আগে কেন্দ্র সরাসরি উদ্যোগী হয়ে গঙ্গাজল বিক্রির নেটওয়ার্ক বাড়াল। সরকারি সূত্রে জানা গিয়েছে, ২৫০ মিলিলিটার বোতলের দাম ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। পূজোপাঠ, গৃহপ্রবেশ, শ্রাদ্ধ সহ নানা ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহারের জন্য এই জল সহজলভ্য হবে বলে কেন্দ্রের দাবি।
আরও পড়ুন : রাজ্যে ‘SIR’ নিয়েও জল গড়াল আদালতে, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
ভোটের আগে ‘হিন্দুত্বে’ শান ? (Post Office)
কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি বিজেপি, আরএসএস সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি।বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ইতিমধ্যেই রাজ্যে “হিন্দু হিন্দু ভাই ভাই” স্লোগান তুলেছে। তারই মাঝে এরাজ্যে কেন্দ্রের গঙ্গাজল বিক্রি বাড়ানোর পদক্ষেপ ভোটের আগে ধর্মীয় আবেগকে সামনে রেখে হিন্দুত্বের বার্তা দেওয়ার জোরদার করার কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা (Post Office)।
আরও পড়ুন : Cyclone Mantha Effect: মন্থার প্রভাব অব্যাহত, উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি, দক্ষিণেও চলবে বৃষ্টি
ফের লক্ষ কন্ঠে গীতাপাঠ কর্মসূচি
অন্যদিকে সূত্রের খবর, ডিসেম্বর মাসে ফের একবার ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতাপাঠের কর্মসূচির আয়োজন করা হতে পারে। কোনও ধর্মীয় সংগঠনের নামে এই কর্মসূচি করা হলেও কর্মসূচিতে যোগ দিতে পারেন বিজেপির প্রথম সারির নেতারাও।


