Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং সল্টলেকে আইপ্যাকের দফতরে তল্লাশিকে (I-PAC Raid) ঘিরে তৈরি হওয়া ইডি-রাজ্য সংঘাত আরও বাড়ল। এই নিয়ে সুপ্রিমকোর্টে জোড়া মামলা দায়ের করেছে ইডি। সেই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার সিপি মনোজ বর্মা, ডিসি প্রিয়ব্রত রায়কে যুক্ত করা হয়েছে। এই মামলায় ইডি পক্ষ (পার্টি) করেছে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে।
তল্লাশি চলাকালীন ফাইল ছিনিয়ে নিয়েছেন মমতা! (I-PAC Raid)
ইডির তরফে, আরেকটি আলাদাভাবে মামলা দায়ের করেছেন ইডির তিন আধিকারিক। অভিযোগ, তল্লাশি চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়েছেন। এবং দ্রুত শুনানির আবেদনও জানানো হয় ইডির তরফে (I-PAC Raid)। দু’টি মামলাই গৃহীত হয়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে আলাদা করে কোনও মেনশন করেনি ইডি। ফলে শীর্ষ আদালতের কোনও বেঞ্চে যতক্ষণ না জোড়া মামলা তালিকাভুক্ত হচ্ছে, ততক্ষণ শুনানির সম্ভাবনা নেই বললেই চলে।
আরও পড়ুন: Samik Bhattacharya: ইডি মামলায় শুনানি পিছোল কেন! কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্যে নতুন ইঙ্গিত
আইপ্যাক তল্লাশি (I-PAC Raid) নিয়ে কলকাতা হাইকোর্টেও দায়ের হয়েছে তিনটি মামলা। ইডি, রাজ্য এবং তৃণমূল মামলা দায়ের করেছে। গত শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানির আগেই চরম বিশৃঙ্খলার কারণে শুনানি না করেই এজলাস ছাড়েন বিচারপতি। এবং আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত মামলা মুলতবি করে দেন। আগামী বুধবার হাইকোর্টে সেই মামলার শুনানি হওয়ার কথা।
আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে তল্লাশি (I-PAC Raid)
গত ৮ জানুয়ারি কয়লা পাচার তদন্তে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং সল্টলেকে আইপ্যাকের দফতরে তল্লাশি চালায় ইডি (I-PAC Raid)। খবর পেয়েই সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বেশ কিছু ফাইল নিয়ে আসেন। তিনি জানিয়েছিলেন, ওইসব তাঁর দলের নথিপত্র। তাতে নির্বাচনী রণকৌশলের মতো গুরুত্বপূর্ণ নথি রয়েছে। সেসব ছিনতাই করে পাচার করেছে ইডি।
পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তথ্য প্রমান সরিয়ে নেওয়া এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তোলে ইডি। তাঁকে এই কাজে সহায়তা করেন ডিজি রাজীব কুমার, কলকাতার সিপি মনোজ বর্মা, ডিসি প্রিয়ব্রত রায় সহ অনেক উচ্চপদস্থ পুলিশ কর্তা বলেও অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (I-PAC Raid)। সেই অভিযোগেই সোমবার সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করল ইডি। দুই মামলা দায়েরেরই অনুমতি আদালত দিয়েছে বলে খবর।


