Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা(Chandranath Sinha) ও তাঁর পরিবারের নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত সম্পত্তির মোট মূল্য প্রায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা।
কোন কোন সম্পত্তি বাজেয়াপ্ত?(Chandranath Sinha)
ইডির দাবি, চন্দ্রনাথ সিনহা(Chandranath Sinha), তাঁর স্ত্রী এবং দুই ছেলের নামে থাকা বাড়ি, ফ্ল্যাট, জমি ও একটি বাজার মিলিয়ে মোট ১০টি সম্পত্তি এই মামলায় বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারী অফিসারের বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট সম্পত্তিগুলির ক্রয়মূল্য হিসাব করেই বাজেয়াপ্তির অঙ্ক নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: Abhishek Banerjee: শক্ত ঘাঁটি বারুইপুর থেকেই ছাব্বিশের যুদ্ধডাক অভিষেকের
চার্জশিটের পর এবার সম্পত্তি বাজেয়াপ্ত(Chandranath Sinha)
শুক্রবার বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে প্রয়োজনীয় নথি পেশ করে ইডি জানায়, সংশ্লিষ্ট সম্পত্তিগুলি আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, প্রায় ছয় মাস আগে এই মামলায় চন্দ্রনাথ সিনহাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছিল ইডি।

শর্ত সাপেক্ষে জামিন চন্দ্রনাথ সিনহার(Chandranath Sinha)
প্রসঙ্গত, গত বছর ৬ সেপ্টেম্বর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন চন্দ্রনাথ সিনহা। ইডি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালেও আদালত জামিন মঞ্জুর করে। তবে শর্ত হিসেবে জানানো হয়, আপাতত তিনি নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে যেতে পারবেন না। মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ মানতে হবে।
আরও পড়ুন: Gangasagar Mela: পুণ্যার্থীদের যাতায়াতে বড় স্বস্তি, গঙ্গাসাগরে বাড়ছে রেল পরিষেবা
কুন্তল ডায়েরি সূত্রে তদন্ত ইডির
আগেই নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহার নাম জড়ায়। ইডি সূত্রে জানা যায়, তল্লাশিতে কুন্তল ঘোষের একটি ডায়েরি উদ্ধার হয়, যেখানে শতাধিক নামের তালিকায় চন্দ্রনাথ সিনহার নাম থাকার দাবি করা হয়। এই সূত্র ধরেই বিধায়কের বাড়িতে একাধিকবার তল্লাশি চালানো হয়। দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি ও প্রায় ৪১ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছিল।ইতিমধ্যে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানান তিনি, যা আদালত মঞ্জুর করে। তবে তদন্তে সব রকমভাবে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।


