Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশ দলের বিপক্ষে ভারতীয়রা খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি সিরিজ (India)।
টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের সূচি (India)
আইপিএল-এ মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বড় অঙ্কে (৯.২ কোটি) কিনেছে। তাঁকে দলে নেওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অনেকের তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই বিষয়ে এখনও কিছু বলেনি। এই বিতর্কের মাঝেই সামনে এল আরেকটি খবর। যা বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছে। ভারতীয় দলও বাংলাদেশ সফরে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি সামনে এনেছে আর সেখানে উল্লেখ রয়েছে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশ সফরে আসছে (India)।
ঘোষিত সূচি অনুযায়ী ভারতীয় দল বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে ভারত-বাংলাদেশের সিরিজের ম্যাচগুলি হবে ১, ৩ এবং ৬ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি হওয়ার কথা রয়েছে ৯, ১২ এবং ১৩ সেপ্টেম্বর।

বিগত এক বছরে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক অনেকটাই তলানিতে এসে ঠেকেছে। বাংলাদেশে সদ্য ঘটে যাওয়া কিছু হিংসের কারণে দুই দেশের পরিবেশ উত্তপ্ত আর এই আবহে ভারতের বাংলাদেশ সফর পরিবেশ আরও উত্তপ্ত করে তুলবে বলেই মনে করছেন অনেকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সিরিজ আরও বড় বিতর্ক সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

আরও পড়ুন: Tollywood Industry: সাইবার হেনস্থায় অতিষ্ঠ টলিউড, লালবাজারে একজোট তারকারা
বাংলাদেশি প্লেয়ার আইপিএল-এ খেলার বিষয়ে ক্ষুব্ধ ভারত। ২০২৬ সালের আইপিএল-এ কলকাতার হয়ে মুস্তাফিজুরের খেলা নিয়ে চলছে চরম বিরোধিতা। ক্ষোভের মুখে পড়তে হয়েছে দলের মালিক শাহরুখ খানকে। শাহ্রুহের বিরুদ্ধে অনেক রাজনৈতিক ব্যক্তিও মন্তব্য করেছেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশি প্লেয়ারদের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। তবে পরিস্থিতি কোন দিকে যায় এখন সেটাই দেখার (India)।


