Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে চলতে (Dilip Ghosh) থাকা বিতর্কে এবার মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, কে আমিষ খাবেন আর কে নিরামিষ খাবেন, তা নিয়ে অযথা বিতর্ক তৈরির কোনও প্রয়োজন নেই। নিজের খাদ্যাভ্যাসের প্রসঙ্গ টেনে দিলীপ বলেন, “আমি মাছ ছাড়া কিছু খাই না।” একইসঙ্গে তাঁর বক্তব্য, প্রত্যেকে নিজের পছন্দ অনুযায়ী খাবার খাবেন, সেটাই স্বাভাবিক।
বিতর্কের বিপক্ষে দিলীপ (Dilip Ghosh)
বাঙালির দীর্ঘদিনের পুজোর রীতি ও খাদ্যসংস্কৃতির (Dilip Ghosh) প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলার দুর্গাপুজোয় কোথাও কোথাও বলির প্রচলন রয়েছে এবং সেই মাংস প্রসাদ হিসেবেও গ্রহণ করা হয়। তাই আমিষ খাওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি করা ঠিক নয়। অনেক সাধুসন্ত নিরামিষ খাবারকে স্বাস্থ্যের জন্য উপকারী মনে করেন এবং সেই মত প্রকাশ করতেই পারেন, কিন্তু তা সবার উপর চাপিয়ে দেওয়ার বিষয় নয় বলেই মত দিলীপের।

দুর্গোৎসবের চরিত্র ক্ষতিগ্রস্ত
বাংলার দুর্গাপুজোর নিজস্ব ঐতিহ্য নিয়েও আক্ষেপ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, বাঙালি ধীরে ধীরে নিজের সংস্কৃতি ভুলে যাচ্ছে। থিমনির্ভর পুজোর বাড়বাড়ন্তে ঐতিহ্যবাহী দুর্গোৎসবের চরিত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: Agnimitra Paul: ডেঙ্গু রুখতে বাগুইআটিতে অগ্নিমিত্রা পল
সরকারি পুজোর অনুদান নিয়েও সরব হন দিলীপ। তাঁর মতে, বড় বাজেটের পুজোগুলির সরকারি অর্থ নেওয়ার প্রয়োজন নেই। তবে আর্থিকভাবে দুর্বল গ্রামীণ পুজোগুলিকে সরকার সাহায্য করতে পারে।


