Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল করার অপরাধে বাড়িতে ঢুকে মারধর করার পাশাপাশি জিনিসপত্র নষ্ট করার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে (Election 2026)। মঙ্গলবার সকালে তৃণমূলের পতাকা না খোলার অভিযোগে নিমকুড়িয়া গ্রামে ১ তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় ৫০ থেকে ৬০ জন আইএসএফ কর্মী সমর্থক। অশান্তি রুখতে ভাঙ্গড়ের কাঠালিয়া এলাকায় আইএসএফ কর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ ও কেন্দ্র বাহিনী।

মারধর করার অভিযোগ (Election 2026)
ওই বাড়ির বাসিন্দা বৃদ্ধ হাকিম আলী মোল্লা ও তার স্ত্রী আয়েশা বিবিকে মারধর করা হয়। হাকিমের ছেলের হাতে কামড়ে নেওয়া হয়। ঘটনায় মাথা ফাটে আয়েশা বিবি এবং তার ছেলে ফরিদ আলী মোল্লা, বৌমা রোজিনা বিবিকেও মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি ভাঙ্গড়ের বিভিন্ন এলাকায় এই তান্ডব চলছে আইএসএফের পক্ষ থেকে বলে অভিযোগ।
আরও পড়ুন:Mamata Banerjee: ২৬টি কবিতায় কি ২৬-এর ভোটের অঙ্ক কষলেন মমতা

অশান্তি রুখতে আইএসএফ (Election 2026)
অশান্তি রুখতে ভাঙ্গড়ের কাঠালিয়া এলাকায় আইএসএফ কর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ ও কেন্দ্র বাহিনী। টানটান উত্তেজনা শেষ করে কাল ৪ মে ফলাফল প্রকাশ হলো বিধানসভা ভোটের, মানুষ বুঝিয়ে দিল “পাল্টানো দরকার চাই বিজেপি সরকার” ঘুরে দাঁড়িয়ে দেখিয়ে দিল বাংলার মানুষ কি করতে পারে।



