Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইঞ্জিনিয়ার্স লিমিটেড কর্মী নিয়োগ করা হবে। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। চাকরির স্থল হবে কলকাতা সহ দেশের অন্যান্য শহর (Job)।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ (Job)
ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল)-এ রয়েছে কাজের সুযোগ। সেই মতো বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সংস্থার তরফে। সংস্থার তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সংস্থায় একাধিক কর্মী নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনলাইনে। নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা সহ দেশের অন্যান্য শহর (Job)।
সংস্থার তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নিয়োগ করা হবে সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ইঞ্জিনিয়ার এবং জুনিয়র সেক্রেটারি পদে। মোট শূন্যপদ ১৯। সংস্থার তরফে জানানো হয়েছে নিযুক্তদের সংস্থার কেমিক্যাল (প্রসেস), প্রজেক্টস (মেকানিক্যাল/ সিভিল/ মেটালার্জি), ইলেকট্রিক্যাল, কনস্ট্রাকশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং সেক্রেটারিয়াল সার্ভিসেস বিভাগে রয়েছে কাজের সুযোগ। সংশ্লিষ্ট পদের জন্য নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা সহ কলকাতা, নয়া দিল্লি, গুরুগ্রাম, চেন্নাই, মুম্বই সহ দেশের বিভিন্ন শহরে (Job)।

আরও পড়ুন: Abhishek Sharma: ‘You talk, we win’, ম্যাচ জিতে পাকিস্তানকে জবাব দিলেন ভারতীয় ব্যাটার
আগ্রহী ব্যক্তিদের বয়স সর্বাধিক ২৮ থেকে ৪০ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য বয়সে ছাড় থাকছে। সংশ্লিষ্ট পদের জন্য বেতনক্রম হবে মাসে ২৯,০০০ থেকে ১,২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৯০,০০০ থেকে ২,৪০,০০০ টাকা। ডেপুটি ম্যানেজার (কনস্ট্রাকশন-সিভিল) পদের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং)-এ ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তাছাড়াও চার বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকা দরকার। বাকি পদগুলোর জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহী ব্যক্তিদের আবেদনের জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথিপত্র সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ২৫ সেপ্টেম্বর। আবেদনের পর সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। আবেদনের বিষয়ে ও যোগ্যতা যাচাইয়ের বিষয়ে বিশদে জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে (Job)।


