Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে নিযোগ করতে চলেছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় (Job News)।
নিয়োগ বিজ্ঞপ্তি (Job News)
চাকরির জন্য অনেকেই প্রস্তুতি নিচ্ছেন। যাঁরা শিক্ষকতাকে পেশা হিসেবে বেঁচে নিতে চান তাঁদের জন্য সুযোগ নিয়ে এলো রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে হতে চলেছে শিক্ষক নিয়োগ। বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয়েছে বিভিন্ন বিষয়ে থাকছে শিক্ষকতার সুযোগ। অনলাইন ও অফলাইন দুই ভাবেই থাকছে আবেদনের সুযোগ। আসুন জেনে নেয়া যাক কোন কোন পদে নিয়োগ করতে চলেছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় (Job News)।
প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিসট্যান্ট প্রফেসর যথাক্রমে ৫৫, ৫০ এবং ৪৫ বছর যথাক্রমে ৫৫, ৫০ এবং ৪৫ বছর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি অফ কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট, ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ ছাড়াও বিশ্ববিদ্যালয় অধীনস্থ জেভিয়ার বিজনেস স্কুল, জেভিয়ার ল’ স্কুলে শিক্ষকতার সুযোগ পাবেন নিযুক্তেরা। তবে বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা কিছু উল্লেখ করা হয় নি (Job News)।
আরও পড়ুন: Donald Trump On Putin : পুতিনের সঙ্গে বৈঠকের আগে রাশিয়াকে ‘চোর’ বললেন ট্রাম্প, ভেস্তে যাবে বৈঠক?
প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিসট্যান্ট প্রফেসর পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে যথাক্রমে ৫৫, ৫০ এবং ৪৫ বছর। তবে শর্তসাপেক্ষ বয়সের ছাড় থাকছে। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে নির্বাচিত প্রার্থীদের বেতন হবে যথাক্রমে ১,৪৪,২০০ টাকা, ১,৩১,৪০০ টাকা এবং ৫৭,৭০০ টাকা, তাছাড়া থাকছে বেশ কিছু সুজো-সুবিধা।

সাইকোলজি পড়ানোর জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনকারীদের স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ এবং ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে পিএইচডিও তবে বাকি বিষয় পড়ানোর জন্য যোগ্যতার মাপকাঠি থাকছে আলাদা আলাদা (Job News)।
অনলাইন এবং অফলাইনে আবেদনের শেষ তারিখ ২৭ এবং ৩১ অগস্ট। যাঁরা যাঁরা আবেদন করতে ইচ্ছুক তাঁদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদন করার পর আবেদনপত্র-সহ অন্যান্য নথি পাঠাতে হবে ডাকযোগে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায়। এরপরে ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ প্রক্রিয়া এবং বেছে নেয়া হবে যোগ্য প্রার্থীদের (Job News)।


