Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে বাজারের পরিস্থিতি কেমন থাকে, সে দিকেই এখন নজর থাকবে লগ্নিকারী ও বিশেষজ্ঞদের (Stocks)।
৪ স্টকে নজর রাখার পরামর্শ (Stocks)
গত সপ্তাহের প্রথম কয়েকটা সেশনে পতন দেখলেও শেষ ট্রেডিং সেশনে ঘুরে দাঁড়ায় শেয়ার মার্কেট। ইউএস ফেড রিসার্ভ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর পরেই গত সপ্তাহের শেষ দুই ট্রেডিং সেশনে ঘুরে দাঁড়ায় শেয়ার মার্কেট। এর জেরে বেঞ্চমার্ক ইনডেক্সের পতনের ক্ষতি কিছুটা হলেও সামাল দিতে পেরেছে। শেষ ট্রেডিং সেশনে নিফটি৫০ ১৮৪ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে হয়েছে ২৬ হাজার ৪৬ পয়েন্ট। সেনসেক্স ৪৪৯ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ বেড়ে রয়েছে ৮৫ হাজার ২৬৭ পয়েন্টে। এই সপ্তাহের মার্কেটের অবস্থা কেমন থাকে সেই দিকে নজর থাকবে লগ্নিকারীদের ও বিশেষজ্ঞদের। তবে এই পরিস্থিতিতে নেগেটিভ স্টার্টের ইঙ্গিত থাকলেও ৪ স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা (Stocks)।
- বেদান্ত: মার্কেট এক্সপার্টরা এই সংস্থার স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন। এই স্টকে রয়েছে স্ট্রং আপওয়ার্ড ট্রাজেকটরি। এর রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স (RSI) বর্তমান হয়েছে ৬৪.২৬। যা ইঙ্গিত দেয় বাইং মোমেন্টামের। এই স্টকের দাম এখন ৫৪৩ টাকা।
- অশোক লেল্যান্ড: এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী মার্কেট এক্সপার্টরা। অটোমোহবাইল সেক্টরের এই সংস্থার শেয়ার দর এখন ১৬৪ টাকা। স্ট্রং আপওয়ার্ড ট্রেন্ডে রয়েছে এই স্টক। আরএসআই ইনডেক্সও স্ট্রং রয়েছে (Stocks)।
- জুবিল্যান্ট ফুড: বাজার বিশেষজ্ঞরা এই স্টকে লগ্নির পরামর্শ দিয়েছেন। তাঁদের মতে এই সংস্থার স্টক লেভার মুখ দেখতে পারে। এই স্টকে ধারাবাহিক বুলিশ প্যাটার্ন ফর্ম করতে শুরু করেছে বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: Ind vs SA: বোলারদের দাপটে সহজ জয় ভারতের
- পেটিএম: এই স্টক নিয়ে একাধিক ব্রোকারেজ সংস্থা আশাবাদী। লং টার্ম ইনভেস্টমেন্ট করার জন্য এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। সে জন্য বেশ কয়েকটি সংস্থা লং টার্মে এই স্টকের টার্গেট প্রাইস বাড়িয়েছে। এখন এই স্টকের দাম ১ হাজার ৩১২ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


