Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: NSE-তে ৪৬% প্রিমিয়াম নিয়ে তালিকাভুক্ত হয় এবং তারপরে আরও দর বেড়েছে (Meesho)।
IPO লিস্টিংয়ে বাজিমাত এই ই-কমার্স সংস্থার (Meesho)
অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় Meesho। এই সংস্থার আইপিও নিয়ে লগ্নিকারীদের মধ্যে আলোচনা চলছিল। প্রথম থেকেই এই সংস্থার আইপিও নিয়ে উৎসাহ ছিল লগ্নিকারীদের মধ্যে। ১০ ডিসেম্বর বাজারে তালিকাভুক্ত হলো এই ই-কমার্স সংস্থা আর প্রথম লিস্টিংয়েই বাজিমাত। ঝুলি ভরিয়ে দিলো লগ্নিকারীদের। ৪৬ শতাংশ প্রিমিয়াম নিয়ে লিস্টিং হয় এই সংস্থার আইপিও-র। তারপর থেকেই উত্থান দেখা গিয়েছে। দুপুর ১২টা নাগাদ ইস্যু প্রাইসের থেকে ৫৩ শতাংশ বেড়েছিল স্টকটি। এ দিন এক সময়ে ১৭৭.৪৯ টাকা ছুঁয়ে ফেলেছিল এই স্টকের দাম (Meesho)।
NSE-তে এই দিন সকালে এই ই-কমার্স সংস্থাটি তালিকাভুক্ত হয়েছে ১৬২.৫০ টাকায়। IPO-এর ইস্যু প্রাইস ছিল ১১১ টাকা। অন্যদিকে BSE-তে তালিকাভুক্ত হয়েছে ১৬১.২০ টাকায়। গ্রে মার্ককেট প্রিমিয়াম যা ছিল, তার থেকেও বেশি দামে তালিকাভুক্ত হয়েছে স্টকটি। সর্বশেষ গ্রে মার্কেট প্রিমিয়াম ছিল ৪৩ টাকা, অর্থাৎ ৩৮.৭ শতাংশ মতো প্রিমিয়ামের ইঙ্গিত ছিল। তার থেকেও ভালো রিটার্ন দিয়েছে Meesho। যে কারণে হাসি ফুটেছে বিনিয়োগকারীদের মুখে।

ই-কমার্স সংস্থা মিশোয় লগ্নি রয়েছে সফ্ট ব্যাঙ্কের। আইপিও-র ক্ষেত্রে লগ্নিকারীদের দৃষ্টি আকর্ষণ করেছিল এই সংস্থাটি। ৫৪২১ কোটি টাকায় আইপিও-র সাবস্ক্রিপশন ছিল ৭৯ গুণ। ৩-৫ ডিসেম্বর পর্যন্ত চলেছিল বিডিং প্রসেস। প্রাতিষ্ঠানিক স্তরে বিনিয়োগকারীদের নজর ছিল এই আইপিও-তে।
আরও পড়ুন: Pakistan Army: সাংবাদিককে চোখ মারলেন পাক জেনারেল
কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল বায়ার্স ক্যাটিগরিতে সাবস্ক্রিপশন ছিল ১২০.১৮ গুণ। নন-ইনস্টিটিউশনাল বায়ার্সদের জন্য ৩৮ গুণ সাবস্ক্রিপশন দেখা গিয়েছে। রিটেল ইনভেস্টরদের ক্ষেত্রে ১৯ শতাংশের মতো সেই সংখ্যাটি। আইপিও ইস্যুর আগে অ্যাঙ্কর ইনভেস্টরদের কাছ থেকে ২৪৩৯ কোটি তুলেছে এই ই-কমার্স সংস্থাটি (Meesho)।
(কে টিভি বাংলা ডিজিটাল কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বিনিয়োগ করার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)


