Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: রাজ্যের রাজনৈতিক (Fake Aadhar Card Recovery) সমীকরণ বদলাতেই কি একে একে সামনে আসছে পুরনো সব চাঞ্চল্যকর তথ্য? বেলেঘাটা বিধানসভা এলাকার কুলিয়া ট্যাংরায় শাসকদলের একটি কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি নথিপত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। পুজো উপলক্ষে বন্ধ অফিস খুলতেই উদ্ধার হলো সাধারণ মানুষের আধার, ভোটার এবং রেশন কার্ডের স্তূপ।
ঘটনা ঘটেছে কোথায়? (Fake Aadhar Card Recovery)
ঘটনাটি ঘটেছে বেলেঘাটা বিধানসভার (Fake Aadhar Card Recovery) অন্তর্গত ৬/১ কুলিয়া ট্যাংরা ২য় লেনে। দীর্ঘদিন ধরে এটি এলাকার তৃণমূল কংগ্রেসের কার্যালয় হিসেবেই পরিচিত ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন শীতলা পুজো উপলক্ষে পুজো কমিটির কাউন্টার প্যাড ও অন্যান্য সামগ্রী বের করার প্রয়োজন ছিল, যা এই কার্যালয়ের ভেতরেই রাখা ছিল। গতকাল, অর্থাৎ বুধবার বিকেলে ঘর পরিষ্কার এবং পুজোর সামগ্রী বের করার জন্য যখন কার্যালয়টি খোলা হয়, তখনই পার্টি অফিসের ভিতর থেকে ও পার্টি অফিসের ভিতরের আলমারির ভেতর থেকে বেরিয়ে আসে এক বিস্ফোরক রহস্য। আলমারি খুলতেই দেখা যায়, সেখানে থরে থরে সাজানো রয়েছে সাধারণ মানুষের শয়ে শয়ে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং একাধিক চাঞ্চল্যকর অভিযোগ তোলেন –
কী কী অভিযোগ? (Fake Aadhar Card Recovery)
- পরিষেবার নামে জালিয়াতি: বাসিন্দাদের একাংশের দাবি, বিভিন্ন সময়ে সরকারি সুযোগ-সুবিধা বা ফর্ম ফিলাপ ও তথ্য যাচাইয়ের নাম করে তাঁদের থেকে এই সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নেওয়া হয়েছিল। কিন্তু কাজ মিটে গেলেও তা আর ফেরত দেওয়া হয়নি।
- ‘ডুপ্লিকেট’ কার্ডের রহস্য: সবচেয়ে বড় প্রশ্ন উঠছে কার্ডের সত্যতা নিয়ে। বহু বাসিন্দার দাবি, তাঁদের আসল আধার কার্ডটি এই মুহূর্তে তাঁদের নিজেদের বাড়িতেই রয়েছে। তা সত্ত্বেও হুবহু একই নামের আরও একটি করে ‘ডুপ্লিকেট’ কপি এই কার্যালয়ের আলমারি থেকে পাওয়া গেছে।
- মৃত ব্যক্তি ও প্রভাবশালী যোগ: এখানেই শেষ নয়, স্থানীয়দের দাবি— উদ্ধার হওয়া নথির মধ্যে বহু মৃত মানুষের কার্ড যেমন রয়েছে, তেমনই এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী তৃণমূল ব্যক্তিত্বের যেমন তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে অন্যান্যরা আধার কার্ডও এই স্তূপের মধ্যে মিলেছে।
আরও পড়ুন: Student Death: সামার ক্যাম্পে যাওয়াই কাল! সুইমিং পুলে ডুবে মৃত্যু পড়ুয়ার
বিতর্কিত দলীয় কার্যালয়টি বর্তমানে ভারতীয় জনতা পার্টি (BJP) নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং সেখানে দলীয় পতাকা উত্তোলন করেছে।


