Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: লন্ডন থেকে ঢাকাগামী বাংলাদেশ (Flight Issue) বিমানের একটি ফ্লাইটে মাঝ আকাশেই দুই যাত্রীর মধ্যে তুমুল হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রথমে বচসা, তারপর আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে একে অপরকে ঘুষি মারতে শুরু করেন দুই পুরুষ যাত্রী। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তর্ক থেকেই হাতাহাতির শুরু (Flight Issue)
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, (Flight Issue) বিমানের ভিতরে দাঁড়িয়ে দুই যাত্রী প্রথমে তর্কে জড়িয়ে পড়েছেন। কিছুক্ষণের মধ্যেই সেই তর্ক হাতাহাতিতে গড়ায়। দু’জনেই পরস্পরকে ঘুষি মারতে থাকেন। মারামারির এক পর্যায়ে এক যাত্রীর টি-শার্ট ছিঁড়ে যায়। পরিস্থিতি দেখে বিমানের ভিতরে থাকা অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, বিমানে শিশু ও বয়স্ক যাত্রীও ছিলেন। তাঁদের সামনেই এমন ঘটনা ঘটায় পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। দুই যাত্রীর মারামারি থামাতে এগিয়ে আসেন কেবিন ক্রু এবং বিমানের অন্য যাত্রীরা। তাঁরা দু’জনকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
আরও পড়ুন: Major Rishabh Singh Sambyal: ১২ বছর সেনা পরিষেবার পর অবসর, পেনশন পাবেন কি মেজর ঋষভ?
কী ঘটেছিল বিমানের ভিতর
তবে ঠিক কী কারণে দুই যাত্রীর মধ্যে বচসার সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি ফ্লাইটের ঠিক কোন সময়ে ঘটেছে, কতক্ষণ ধরে এই হাতাহাতি চলেছিল এবং পরে অভিযুক্ত দুই যাত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। এদিকে, বাংলাদেশ বিমান-এর জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার মাহবুবউদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনি এই ঘটনা সম্পর্কে এখনও অবগত নন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে বিমানের নিরাপত্তা ও মাঝ আকাশে যাত্রীদের এমন আচরণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে। তবে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি কেটিভি বাংলা।


