Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: স্বপ্নটা খুব কাছেই ছিল (Football World Cup)। আর মাত্র একটি জয়ই ভারতের মেয়েদের সামনে খুলে দিতে পারত বিশ্বমঞ্চের দরজা। কিন্তু শেষ মুহূর্তে সব হিসাব পাল্টে গেল। মঙ্গলবার সিডনিতে অনুষ্ঠিত মেয়েদের AFC Women’s Asian Cup-এর গ্রুপ পর্বে চীনা তাইপের কাছে ১-৩ গোলে হেরে সেই স্বপ্ন ভেঙে গেল ভারতের।
চতুর্থ স্থানেই শেষ করতে হল ভারতকে (Football World Cup)
এই ম্যাচে জিততে পারলে বা অন্তত দু’গোলের (Football World Cup) ব্যবধানে জয় পেলে আগামী বছর FIFA Women’s World Cup এবং ২০২৮ সালের Summer Olympics-এ খেলার যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হতো ভারতের সামনে। কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকা চীনা তাইপে সেই সুযোগ কেড়ে নিল। তিনটি ম্যাচেই পরাজয়ের ফলে গ্রুপে চতুর্থ স্থানেই শেষ করতে হল ভারতকে।

সুযোগ কাজে লাগাতে পারেননি (Football World Cup)
ম্যাচের শুরুতে অবশ্য যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছিল ভারতীয় দলকে। আক্রমণাত্মক ফুটবল খেলছিলেন প্যায়ারি জাজা, মণীষা কল্যাণরা। ম্যাচের প্রথম দিকেই প্যায়ারির জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। গোলের খুব কাছাকাছি গিয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তাঁরা।

তবে ১২ মিনিটে রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে প্রথম গোল করে চীনা তাইপে। তবু লড়াই ছাড়েনি ভারত। ৩৯ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত ফ্রি-কিকে সমতা ফেরান Manisha Kalyan। সেই গোল ম্যাচে নতুন উত্তেজনা তৈরি করেছিল। কিন্তু বিরতির ঠিক আগে দুর্ভাগ্যজনক একটি ঘটনা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ভারতের বক্সে বল প্যায়ারির হাতে লাগায় পেনাল্টি পায় তাইপে। সেই শট প্রথমে পোস্টে লাগে, পরে গোলরক্ষক Elangbam Panthoi Chanu-র হাতে লেগে জালে ঢুকে যায়। ফলে আবার এগিয়ে যায় প্রতিপক্ষ।
আরও পড়ুন: Air India: ইরান সংঘাতের প্রভাব, দুবাই-আবুধাবি থেকে বিশেষ উড়ানের ঘোষণা!
দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ব্যবধান বাড়ায় চীনা তাইপে। শেষ পর্যন্ত ৩–১ গোলে জয় তুলে নিয়ে তারা ম্যাচ নিজেদের দখলে রাখে। আর তাতেই শেষ হয়ে যায় ভারতের বিশ্বকাপ ও অলিম্পিক্সে ওঠার আশা।


