Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) ঘোষণা করেছে, চলতি বছরের ডিসেম্বরেই শুরু হবে বহুল প্রতীক্ষিত মানববাহী মহাকাশ প্রকল্প ‘গগনযান’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ (Gaganyaan Mission ISRO)। প্রকল্পের প্রথম ধাপে মানববিহীন যান উৎক্ষেপণ করে যাবতীয় প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা হবে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী দু’-এক বছরের মধ্যেই চার ভারতীয় নভশ্চরকে মহাকাশে পাঠাবে ভারত।
নভশ্চরদের আত্মবিশ্বাস (Gaganyaan Mission ISRO)
সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নাসার অ্যাক্সিয়ম-৪ মিশনে অংশ নিয়ে ১৮ দিন কাটিয়ে দেশে ফিরেছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্ল (Gaganyaan Mission ISRO)। দেশে ফিরে তিনি জানালেন, “এটা আমাদের বড় জয়। ইসরো প্রস্তুত। সারা ভারত এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তৈরি।” একই সুরে সহনভশ্চর পি বালাকৃষ্ণন নায়ারও বলেছেন, “এটা কোনও ছোট কৃতিত্ব নয়, বরং সময় এসেছে ভারতের নিজস্ব মানব মহাকাশ অভিযানের।”
শুভাংশুর অভিজ্ঞতা ভবিষ্যতের অভিযানে কাজে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁর কথায়, “আমি কখনও ভাবিনি মহাকাশে যাব! যদি আমি পারি, নতুন প্রজন্মও পারবে। গগনযান, ভারতীয় মহাকাশ স্টেশন— অনেক বড় স্বপ্ন এখন হাতের নাগালে।”
ঘোষণা থেকে বাস্তবায়নের পথে (Gaganyaan Mission ISRO)
২০১৮ সালের ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম গগনযান প্রকল্পের ঘোষণা করেছিলেন। ইসরোর লক্ষ্য ছিল ২০২২ সালের মধ্যেই মহাকাশে মানুষ পাঠানো। তবে প্রযুক্তিগত জটিলতা ও কোভিড মহামারির কারণে সেই সময়সূচি পিছিয়ে যায়। এ সময়ের মধ্যে মহাকাশে মানববিহীন গগনযান পাঠিয়ে নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করেছে ইসরো।

আরও পড়ুন : Lipulekh Pass : লিপুলেখ পাস নিয়ে নেপালের আপত্তি গ্রহণযোগ্য নয় বলে জানাল নয়াদিল্লি, খোলা আলোচনার পথ
চার নভশ্চরের নাম চূড়ান্ত (Gaganyaan Mission ISRO)
প্রথম গগনযান অভিযানে মহাকাশে পাড়ি দেবেন চার ভারতীয় নভশ্চর—
- পি বালাকৃষ্ণন নায়ার
- অঙ্গদ প্রতাপ
- অজিত কৃষ্ণন
- শুভাংশু শুক্ল
এঁরা সকলেই ভারতীয় বায়ুসেনার নির্বাচিত ও প্রশিক্ষিত গ্রুপ ক্যাপ্টেন। মহাকাশের ৪০০ কিলোমিটার কক্ষপথে তাঁদের নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে (Gaganyaan Mission ISRO)।
আরও পড়ুন : Carbon Dioxide : কার্বন ডাইঅক্সাইড দূষণকারী গ্যাস নয়, তালিকা থেকে বাদ দিতে চলেছে যুক্তরাষ্ট্র!
বিশ্বমঞ্চে ভারতের অবস্থান (Gaganyaan Mission ISRO)
যদি গগনযান সফল হয়, তবে ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ—যারা নিজস্ব প্রযুক্তিতে মানুষকে মহাকাশে পাঠাবে (Gaganyaan Mission ISRO)। বর্তমানে এই কৃতিত্ব রয়েছে শুধু আমেরিকা, রাশিয়া ও চিনের হাতে। ফলে প্রকল্পটি সফল হলে ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন অধ্যায় রচিত হবে।


