Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুল্ক যুদ্ধের উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে আর এবার সেই আবহে আমেরিকা যাচ্ছেনা মোদী। ট্রাম্পের সাথে আলোচনায় বসার কথা তাঁর। সেই দিকেই তাকিয়ে শিল্প মহল (India America Relations)। এই বৈঠকের মধ্যে দিয়ে জট কাটে কিনা এখন সেটাই দেখার।
ট্রাম্প মোদী বৈঠক (India America Relations)
রাশিয়া থেকে তেল কেনার জন্য একদিকে যেমন বেড়েছে শুল্ক হার তেমনই ভারতের ঘরে চেপেছে শুল্ক জরিমানা। সেপ্টেম্বর মাসের শেষ দিকে আমেরিকা যাওয়ার কথা মোদির। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দেওয়ার কথা আছে ভারতের প্রধানমন্ত্রীর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর মোদির মধ্যে হতে চলেছে বৈঠক। সেই বৈঠকের মধ্যেই কি মিথ্যে শুল্ক উত্তেজনা? সেই দিকেই তাকিয়ে আছে শিল্প মহল (India America Relations)।
মাত্র কিছুদিন আগেই ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প পাশাপাশি করেছিলেন শুল্ক জরিমানাও। তিঁনি আরও জানিয়েছিলেন যে ভারতের সাথে আর কোনও বাণিজ্যিক আলোচনা করবেন না। এই অবস্থায় দাঁড়িয়ে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি এক প্রকার অনিশ্চিত। সেই আবহে দাঁড়িয়ে মোদির এই আমেরিকা সফর বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ট্রাম্পের সাথে বৈঠকে দুই দেশের সম্পর্কের বরফ গলবে কিনা সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। ভারতের উপর এই শুল্ক জরিমানার জন্য রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ককেই বারবার দায়ী করেছেন ট্রাম্প। তিঁনি হুঁশিয়ারিও দিয়েছেন যাতে রাশিয়া থেকে তেল না কেনে ভারত (India America Relations)।

আরও পড়ুন: Women’s ODI World Cup: দেশের মাটিতে হতে চলেছে বিশ্বকাপ, স্বপ্নপূরণের লক্ষে দল
সংবাদ শিরোনামে বারবার মোদী আর ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ আচরণের কোথায় উঠে এসেছে কিন্তু এই সময়ে দাঁড়িয়ে সেই সম্পর্কে ছেদ পড়েছে বলেই মনে করা হচ্ছে। ট্রাম্পের শুল্ক জরিমানার পর মোদিও আক্রমণ করতে ছাড়েন নি। প্রধানমন্ত্রী তাঁর কোথায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে কোনো চাপের মুখে পরে ভারত নিজের অবস্থান থেকে সরে আসবে না। মোদী আরো বলেন যে ‘এর জন্য ব্যক্তিগত মাশুল দিতেও প্রস্তুর তিঁনি কারণ তাঁর কাছে দেশের স্বার্থ সবার আগে’। এই অবস্থায় দাঁড়িয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের আলোচনায় ইতিবাচক কিছু উঠে আসে কিনা এবং শুল্ক নিয়ে আমেরিকার অবস্থানের পরিবর্তন হয় কিনা সেটাই দেখার (India America Relations)।


