Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্মোচিত (Ganesh Chaturthi 2025) হল মুম্বইয়ের সবচেয়ে জনপ্রিয় গণেশ প্যান্ডেল, লালবাগচা রাজার ২০২৫ সালের প্রথম ঝলক। রোববার সন্ধ্যায়, গণেশ চতুর্থীর দু’দিন আগে, বাপ্পার প্রতিমার আবরণ সরে যেতেই যেন উচ্ছ্বাসে ফেটে পড়লেন হাজার হাজার ভক্ত। “গণপতি বাপ্পা মোরিয়া!” ধ্বনিতে মুখরিত হয়ে উঠল গোটা প্যান্ডেল চত্বর।
রাজকীয় সাজে সজ্জিত শ্রীগণেশ (Ganesh Chaturthi 2025)
প্রথম ঝলকেই প্রমাণ হয়ে গেল, কেন এত বছর ধরে লালবাগচা (Ganesh Chaturthi 2025) রাজার প্রতি রয়েছে মানুষের অগাধ ভক্তি ও আবেগ। সোনালি আভায় মোড়া, রাজকীয় সাজে সজ্জিত শ্রীগণেশ যেন সত্যিই দেবভবনে অধিষ্ঠান করছেন। প্রতিমার গাম্ভীর্য, অভিজাত রূপ এবং আবেগময় আবহেই মুগ্ধ হাজার হাজার দর্শনার্থী। কেউ কেউ এক ঝলক দেখার পরও চোখ সরাতে পারলেন না। কেবল মুম্বই নয়, গোটা দেশের চোখ এখন এই রাজকীয় গণেশ প্যান্ডেলের দিকে।
আরও পড়ুন: Kolkata Metro Services: শুরু হলুদ ও কমলা লাইনের মেট্রো পরিষেবা, এয়ারপোর্ট পৌঁছানো এখন আরও সহজ!
গণেশোৎসব মোট ১০ দিনের অনুষ্ঠান (Ganesh Chaturthi 2025)। প্রথম দিন চতুর্থীতে প্রতিমা স্থাপন, আর শেষ দিন ‘অনন্ত চতুর্দশীতে’ বিশাল শোভাযাত্রায় বিসর্জন হয় বাপ্পার। লালবাগচা রাজা শুধুমাত্র একটি প্রতিমা নয়, বরং মুম্বইয়ের মানুষের কাছে এক আবেগের নাম। প্রতিবছর লাখো মানুষ তাঁর দর্শনের আশায় দীর্ঘ লাইনে অপেক্ষা করেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
বুধবার, গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2025)
আগামী ২৭ অগস্ট, বুধবার, শুরু হচ্ছে গণেশ চতুর্থী। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ভাদ্র মাসের চতুর্থী তিথিতে এই উৎসব পালিত হয়। নতুন সূচনা, সৌভাগ্য ও জীবনের বাধা দূর করার প্রতীক এই উৎসব, শুধু মহারাষ্ট্রে নয়, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা-সহ বহু রাজ্যে পালিত হবে মহাসমারোহে।


