Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে জেতার পর আবারও নতুন করে চর্চায় রোহিত-বিরাটের সঙ্গে গম্ভীরের সম্পর্ক (Gautam Gambhir)। সেলিব্রেশন এড়ালেন বিরাট, দূরত্ব বজায় রোহিতের। গম্ভীরের সঙ্গে সম্পর্কের ফাটল নিয়ে চিন্তায় বোর্ড।
গম্ভীরের সঙ্গে রো-কো জুটির দূরত্ব (Gautam Gambhir)
ইংল্যান্ড সিরিজের আগে অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। দলের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা এখন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই খেলেন। তবে অবসরের পর ODI-তে ফিরে আরও ছন্দে রো-কো জুটি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন দুই তারকাই আর সেটাই আরও স্পষ্ট হল প্রোটিয়াদের বিরুদ্ধে। তবে সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্টে উঠে এসেছে যে তথ্য সেটা সত্যি হলে চিন্তার মেঘ ঘনাচ্ছে ভারতীয় ড্রেসিং রুমে। ২০২৭ সালের বিশ্বকাপ দুই মহাতারকা খেলবেন কিনা যখন সেই নিয়ে জল্পনা চলছে তার মধ্যেই জানা গিয়েছে হেড কোচ গম্ভীরের সঙ্গে দুই তারকার নাকি সম্পর্কে ফাটল তৈরি হয়েছে আর সেটা নিয়ে রীতিমত হতাশ ভারতীয় ক্রিকেট বোর্ড (Gautam Gambhir)।
দ্রাবিড়ের পর গৌতম গম্ভীরকে ভারতীয় দলের হেড কোচের পদে বসানো হয়েছে। কিন্তু সেই সময়ে গম্ভীরের সঙ্গে বিরাট-রোহিতের সম্পর্ক আর এখনকার সম্পর্কের রয়েছে বিস্তর পার্থক্য। দুই মহাতারকার সঙ্গে ঠান্ডা লড়াই চলছে বলেই জল্পনা তুঙ্গে। তবে সেই বিষয়ে কেউ স্পষ্ট করে কিছু বলেনি। তবে বোর্ডের এক কর্তার কথায় কার্যত পরিষ্কার যে সম্পর্কের অবনতির জল্পনা মোটেও মিথ্যে নেই (Gautam Gambhir)।

তাঁকে উদ্ধৃত করে একাধিক রিপোর্টে প্রকাশ, ‘গম্ভীরের সঙ্গে রোহিত ও বিরাটের মতো সিনিয়র প্লেয়ারের যেরকম সম্পর্ক থাকা উচিত সেটা একেবারেই নেই। এই দুই ক্রিকেটারের ভবিষৎ নিয়ে বোর্ড মিটিংয়ে বসবে। দ্বিতীয় বা তৃতীয় ODI-এর ভেন্যু, অর্থাৎ রায়পুর বা বিশাখাপত্তনমে আয়োজিত হতে পারে সেটা।’
আরও পড়ুন: Actress Debarita Basu: দেবাদৃতার নতুন যাত্রা কি কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেবে?
রোহিত ও বিরাট আচমকাই টেস্ট থেকে অবসর ঘোষণার পরে এই জল্পনা আরও বাড়ছে। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI সিরিজ চলাকালীনও রোহিত শর্মা ও নির্বাচনী কমিটির প্রধান অজিত আগরকরের সম্পর্ক ভাল ছিল না বলেই জল্পনা। এমনটাই জানা যাচ্ছে রিপোর্টে। প্রোটিয়াদের বিরুদ্ধে ODI সিরিজেও বেশি কথা বলতে দেখা যায়নি বিরাট ও গম্ভীরকে। শুধু তাই নয় একটি ভিডিও-তে ধরা পড়ে ড্রেসিং রুমে ঢোকার সময় বিরাট কোহলি পুরোপুরি ভাবে এড়িয়ে যান গম্ভীরকে।। এমন কি হোটেলে ফিরে কেক কেটে সেলিব্রেট করতে দেখা যায় দলের অধিনায়ক রাহুলকে। সেই সময় তিঁনি কোহলিকে ডাকলে হাত নেড়ে অসম্মতি জানিয়ে চলে যেতে দেখা গিয়েছে কোহলিকে। আর তারপর থেকেই জল্পনা আরও বাড়ছে।
ইগো সমস্যা নাকি নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ভারতীয় সমর্থকরা। তবে যে ভাবে রো-কোর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করছেন গম্ভীরকে, সেই বিষয়টা নিয়ে হতাশ BCCI। এমন কি রোহিতের সঙ্গে গম্ভীরের কথাকাটি হচ্ছে এমন ভিডিও-ও ধরা পড়েছে সেই দিনের খেলার মাঝে। যা নিয়ে জল্পনা চলছে যে রো-কো জুটির সঙ্গে গম্ভীরের দূরত্ব ক্রমাগত বেড়েই চলেছে। এই সম্পর্কের বরফ কি আদেও গলবে? এই নিয়ে অস্বস্তিতে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও (Gautam Gambhir)।


