Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সেমিফাইনালে ওঠার পর দলগত পারফরম্যান্সের গুরুত্বের কথা বললেন টিম ইন্ডিয়ার হেড স্যার গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
দুবেকে প্রশংসায় ভরালেন গম্ভীর (Gautam Gambhir)
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার জন্য ভারতের সামনে ছিল কঠিন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আর এই ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচ জেতার পর দলগত পারফরম্যান্সকেই গুরুত্ব দিলেন দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি বলেন শুধু বড় ইনিংস নয়, একটা ম্যাচ জিততে ছোট ছোট অবদানও গুরুত্বপূর্ণ। তাঁর মতে শিবম দুবের মারা দুটি চার সঞ্জু স্যামসনের ৯৭ রানের মূল্যবান ইনিংসের থেকে কোনও অংশে কম না (Gautam Gambhir)।
স্কোর বোর্ডে বড় লক্ষ্য মাত্রা চেজ করতে নেমে সঞ্জু ৫০ বলে ৯৭ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছয়। তাঁর শান্ত ও আক্রমণাত্মক ইনিংস ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশ্বে। তাঁর এই অবিচল ইনিংসে ভর করে পাঁচ উইকেটে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত।

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে গম্ভীর বলেন, ‘বহু বছর ধরেই আমরা শুধু নির্দিষ্ট কিছু অবদানের কথাই বলেছি। কিন্তু শিবমের ওই দু’টি চার সঞ্জুর ৯৭ রানের মতোই গুরুত্বপূর্ণ। এটা দলগত খেলা এবং সব সময়ই দলগত খেলাই থাকবে। এই দু’টি চারও সঞ্জুর ইনিংসের মতোই মূল্যবান। এই ম্যাচে যদি সবাই নিজেদের কাজটা না করত, তা হলে আমরা শুধু সঞ্জুর কথাই বলতাম না।’

আরও পড়ুন: Asansol SIR: নথি পাঠিয়েও বিচারাধীন: চূড়ান্ত ভোটার তালিকায় নেই আসানসোলের পুরনিগমের ডেপুটি মেয়র
তিনি আরও যোগ করেন, ‘হ্যাঁ, ও বিশেষ ইনিংস খেলেছে। কিন্তু ছোট ছোট অবদানই ম্যাচ জিততে সাহায্য করে। বড় ইনিংস শিরোনাম হয়, কিন্তু যে অবদান দলকে লক্ষ্য ছুঁতে সাহায্য করে, সেটাই আসল। আমি যত দিন আছি, এটাই আমাদের দর্শন থাকবে।’ তবে র পর নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে যে দুবের প্রশংসা করতে কাকে নিশানা করলেন গম্ভীর (Gautam Gambhir)?


