Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ আর তার মধ্যেই বিশ্বকাপ খেলতে চাওয়ার আর্তি বাংলাদেশের তারকা ক্রিকেটারের (Najmul Hossain Shanto)।
বিশ্বকাপ খেলার আর্তি শান্তর (Najmul Hossain Shanto)
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে জট ক্রমশ বাড়ছে। সেই বিষয়ে তাদের ডেডলাইন দেওয়া হয়েছে আইসিসি-র পক্ষ থেকে। তার মধ্যে বাংলাদেশ যদি নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত না জানায় বা নিজেদের আগের অবস্থান থেকে সরে না আসে তবে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজন করবে আইসিসি। বাংলাদেশের বদলে সুযোগ দেওয়া হবে স্কটল্যান্ডকে। তবে এই টানাপোড়েনের আবহে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে যে অনিশ্চিয়তা তৈরি হয়েছে তার প্রভাব তাঁদের খেলায় পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা (Najmul Hossain Shanto)।
২১ জানুয়ারি নির্ধারিত হতে চলেছে বাংলাদেশের ভাগ্য। তার আগে বিশ্বকাপ খেলা নিয়ে অধিনায়ক লিটন দাস কোনও মন্তব্য করতে না চাইলেও কোনও রাখঢাক না করেই নিজের মতামত জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থানে অনড় আর সেই আবহে নিজের কাতর আবেদন জানালেন তিনি।

বাংলাদেশের এই তারকা ক্রিকেটার জানান এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট য়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে কোনও কথা হয়নি তাঁদের। তবে বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চায়। শান্ত বলেন, ‘ই নিয়ে কথা বলার সুযোগ হয়নি। আমরা যারা বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, সবাই ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলাম। তারমধ্যে সম্প্রতি এমন কিছু ঘটেছে যা প্লেয়ারদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা।’ তিনি আরও বলেন বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া তাঁরা করতে চায় না। তিনি আরও যোগ করেন, ”ক্রিকেটার হিসেবে আমরা সবসময় খেলতে চাই। বিশ্বকাপের মতো ইভেন্ট হলে কোনও কথাই নেই। এমন সুযোগ সবসময় আসে না। বিশ্বকাপ আলাদা। আমার কাছে এটা বিরাট বড় সুযোগ। আমরা ভাল ক্রিকেট খেলতে চাই।’
আরও পড়ুন: Indian Railway: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রুখতে কড়া রেল, স্টেশনে বসছে সোলার ক্যামেরা
বুধবার বাংলাদেশ চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে এই তারকা ক্রিকেটার জানান যে তাঁরা সম্পূর্ণভাবে অন্ধকারে রয়েছেন। শান্ত আরও বলেন যে ভেতরে ভেতরে কী হচ্ছে সেই বিষয়ে তিনি কিছুই জানেন না। তাই সেটা নিয়ে কোনও মন্তব্য করতে পারবেননা বলেই জানান তিনি। কিন্তু বিশ্বকাপ খেলার জন্য যে তাঁরা প্রস্তুত এবং খেলতে আগ্রহী সেই কথাও বলেন শান্ত (Najmul Hossain Shanto)।


