Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে প্রত্যয়ী অস্ট্রেলিয়া অন্যদিকে বাজবলের পরীক্ষা। শুরু হয়ে গেল অ্যাশেজ সিরিজ (Ashes Series)।
মুখোমুখি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (Ashes Series)
ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে দুই প্রান্তে দুই শিবির। একদিকে চোটে জর্জরিত অজি শিবির অন্যদিকে পূর্ণ শক্তিতে মাঠে নামছে ইংল্যান্ড দল। তবে অজিভূমে যে তাঁদের লড়াই মোটেও সহজ নয় সেটা প্রথম দিনের খেলা শুরু হতেই বুঝিয়ে দিয়েছে স্টিভ স্মিথের দল। চোটের কারণে অস্ট্রেলিয়া দলে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে। পারথের অপ্টাস স্টেডিয়ামে প্রথম টেস্টে দুই ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়েছে। এমন ঘটনা ২০১৯ সালের পরে আর হয়নি। সেই দুই ক্রিকেটার হলেন জেক ওয়েদারাল্ড এবং পেসার ব্রেন্ডন ডগেট। ডেভিড ওয়ার্নারের অবসরের পরে জেক হতে চলেছেন উসমান খোয়াজার ষষ্ঠ ওপেনিং পার্টনার। অন্যদিকে মিচেল স্টার্কের পার্টনার হিসেবে ডগেটের দায়িত্বও অ্যাশেজ ওপেনারে রীতিমতো গুরুত্বপূর্ণ (Ashes Series)।
অস্ট্রেলিয়া দলে চোটের কারণে বাদ পড়েছেন প্যাট কামিন্স, জস হ্যাজেলউডের মতো পেসার। সিরিজ শুরুর আগে কিছুটা ব্যাগি গ্রিন বাহিনী কিছুটা ব্যাকফুটে থাকলেও তাঁদের হালকা ভাবে নিতে নারাজ ইংল্যান্ড দল। বিপক্ষ যখন অস্ট্রেলিয়া তখন বাজবল ব্রিগেড রীতিমত সতর্ক। ইংল্যান্ড দলে খেলছেন দুই পেসার মার্ক উড ও জোফ্রা আর্চার। তবে প্রথম একাদশে জায়গা হয়নি একমাত্র স্পিনার শোয়েব বশিরের। তাঁর বদলে দলে খেলছেন ব্রাইডন কার্স (Ashes Series)।

আরও পড়ুন: Stocks: শুক্রবারে নজর রাখুন এই স্টকগুলোতে
তবে এইবারের অ্যাশেজ সিরিজে কিছু অভিনবত্ব রয়েছে। ১৯৮২–৮৩ সালের পরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার লাল বলের ঐতিহ্যবাহী সিরিজ গাব্বার বদলে শুরু হচ্ছে পারথে।২০২১-২২ মরশুমের হোম সিরিজে ইংল্যান্ডকে ৪-০ উড়িয়ে জয় লাভ করেছিল অজিরা। শেষবার ইংল্যান্ডে সিরিজ হয়েছিল ২-২। ২০১৫ সালে ইংল্যান্ডের শেষবার সিরিজ জয় নিজেদের দেশে। এবার সেই খরা কাটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড। তবে ইংল্যান্ড অধিনায়ক স্বীকার করে নিয়েছেন যে কাজটা মোটেও সহজ হবে না। স্টোকস বলেন, ‘আমরা জিতে ফিরতে চাই, তবে জানি কাজটা ভীষণই কঠিন।’
কামিন্সের পরিবর্তে অধিনায়কত্বের আর্ম ব্যান্ড উঠেছে স্মিথের হাতে। তাঁর কাছে তাই এই টেস্ট জয় আরও বেশি গুরুত্বপূর্ণ। মরিয়া হয়ে ওঠা অজি শিবির যে সহজে এক ইঞ্চিও জমি ছাড়বে না সেটা পরিষ্কার (Ashes Series)।


