Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফাইনালের ম্যাচে ক্ষমা চেয়েও আইসিসি-র শাস্তি এড়াতে পারেননি অর্শদীপ সিং (Gautam Gambhir)।
অর্শদীপের ক্ষমা চাওয়ায় খুশি নন গম্ভীর (Gautam Gambhir)
ভারতীয় ক্রিকেটে গম্ভীর মানেই এক আগ্রাসন আর সেই কারণে অনেক সময়ই ঝামেলায়ও জড়াতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি আইপিএল-এর মঞ্চে বিরাট কোহলির সঙ্গেও ঝামেলায় জড়িয়েছেন তিনি। তবে ২২ গজের উত্তেজনায় এমন অনেক দৃশ্যের সাক্ষী থেকেছেন ক্রিকেট সমর্থকরা। বিশ্বকাপের ফাইনালে হঠাৎ মিচেলের দিকে বল ছুড়ে মারেন অর্শদীপ। তবে এই ঘটনায় হতচকিত হয়ে গিয়েছিলেন সবাই। এরপর শাস্তির মুখেও পড়তে হয়েছে তাঁকে (Gautam Gambhir)।
বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ডকে দাপটের সঙ্গে হারিয়ে খেতাব নিজেদের নামে করেছেন সূর্যকুমাররা। সেই ম্যাচে বিতর্কের সাক্ষী থাকলো ভারত। পরপর দুটি ছয় খাওয়ার পর অর্শদীপের হাতে আসা বল ছুড়ে মারেন মিচেলের দিকে। এরপর ক্ষমা চাইলেও তাঁর ১৫ শতাংশ জরিমানা ও এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। তিনি অর্শদীপের ক্ষমা চাওয়ার ঘটনায় খুশি নন। স্পষ্টবক্তা গম্ভীর জানিয়েছেন অর্শদীপের ক্ষমা চাওয়া উচিত হয়নি।

বিশ্বকাপের পর এক পডকাস্টে অংশ নেন গম্ভীর। সেখানে তিনি একাধিক বিষয়ে মুখ খোলেন। সেই আলোচনায় স্বাভাবিক কারণেই উঠে আসে অর্শদীপের প্রসঙ্গ। সেখানে গম্ভীর স্পষ্ট জানান অর্শদীপের ক্ষমা চাওয়ায় ঠিক আছে তবে ক্ষমা না চাইলেও আমার সমস্যা ছিল না। ক্রিকেট মাঠে এমন ঘটনা ঘটেই থাকে।

আরও পড়ুন: Gas Booking: বুক হচ্ছে না গ্যাস, সমস্যায় নাজেহাল শহরবাসী!
পডকাস্টে তিনি বলেন, ‘অর্শদীপের ক্ষমা চাওয়া উচিত হয়নি। ওর কাছে ভালো যে ও ক্ষমা চেয়েছে। কিন্তু ক্রিকেট মাঠে কেউ বন্ধু বা শত্রু নয়। তোমার কাজ হচ্ছে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। তোমার কাজ হচ্ছে, দেশের হয়ে ম্যাচ জেতা। এই জিনিসগুলো হয়েই থাকে এবং আগেও হয়েছে।’ অন্যদিকে ড্যারিল মিশেল অবশ্য বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। তিনি প্রথমে ক্ষোভপ্রকাশ করলেও পরে এটাকে গ্রহণ করেছেন। পরে দুজনকে হাত মেলাতেও দেখা যায় (Gautam Gambhir)।


