Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কুয়াশার জেরে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার চতুর্থ ম্যাচ পরিত্যক্ত করা হয়েছে আর সেই নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তনরা (Dale Steyn)।
ম্যাচ বাতিল ঘিরে বিতর্ক (Dale Steyn)
কুয়াশার জেরে বাতিল করা হয়েছে ভারত বনাম দক্ষিণআফ্রিকার চতুর্থ ম্যাচ। এরপরেই প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ডিসেম্বরের এই সময়ে এখানে ঘন কুয়াশা পড়ে আর সব জেনে কেন এখানে ম্যাচ দেওয়া হয়েছে সেই নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। ডেল স্টেন, রবীন উথাপ্পার মতো প্রাক্তন ক্রিকেটাররা এই নিয়ে সরব হয়েছেন (Dale Steyn)।
শুধু এই ম্যাচে না আগের ম্যাচে ধর্মশালার ঠান্ডাতেও সমস্যা হয় খেলোয়াড়দের। দুই দলের ক্রিকেটাররাই জানিয়েছেন যে এরকম পরিস্থিতির মধ্যে তাঁরা আগে কখনও পড়েননি। যত রাট বাড়তে থাকে ঠান্ডা আরও বাড়তে থাকে। লখনউয়েও ঠান্ডা কম ছিল না। তবে কুয়াশার কারণে টসের সময় বারবার পিছোতে থাকে। কেন বারবার টস পিছিয়ে ৯.২৫ পর্যন্ত টানলেন আম্পায়াররা সেই নিয়েই প্রশ্ন তুলেছেন দুই প্রাক্তন ক্রিকেটার। তাঁদের দাবি রাত বাড়লে কুয়াশা বাড়াও স্বাভাবিক তাহলে কীসের জন্য অপেক্ষা করছিলেন আম্পায়াররা?

উথাপ্পা বলেছেন, ‘‘বাকিদের কোনও কথাই কানে ঢুকছে না। আম্পায়ারদের সিদ্ধান্তে আমি অবাক হয়ে যাচ্ছি। রাত বাড়লে কীভাবে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? কোনওভাবেই কুয়াশা কমবে না। বরং আরও বাড়বে। তবুও আম্পায়াররা অপেক্ষা করে গেলেন।’
ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দেখা যায় সারাক্ষণ মাস্ক পরে থাকতে মাঠে। রাট বাড়ার সাথে সাথে দর্শকরা মাঠ ছাড়তে শুরু করেন। ম্যাচ বাতিলের পর তাঁরা টাকা ফেরত দেওয়ারও দাবি করেন। ডেল স্টেন বলেছেন, ‘আমার মনে হয় একজন আম্পায়ারকে জিজ্ঞাসা করা উচিত, হচ্ছেটা কী? ক্রিকেটাররা মাঠে নেমে খেলতে চায়। কেন ওদের অকারণে অপেক্ষা করানো হল।’

আরও পড়ুন: Premanand Maharaj: কোন মোহের টানে বৃন্দাবনে বারবার বিরাট–অনুষ্কা
লখনউ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাকি থাকছে সিরিজের আর একটা ম্যাচ। ভারত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল পাঁচ ম্যাচের সিরিজে। এই ম্যাচ জিতলে সিরিজ জিতে নিতো ভারত। তবে এখন সিরিজ হারের কোনও সম্ভাবনা নেই ভারতের। শেষ ম্যাচ জিতলে ভারত সিরিজ জিতে নেবে আর হারলে এই সিরিজের ফলাফল হবে ড্র। ডেল স্টেন অবশ্য ভারতকেই এগিয়ে রাখছেন। তিনি বলেছেন, বলেছেন, ‘সিরিজটা বেশ জমেছে। আমার মনে হয় ভারতই শেষ ম্যাচটা জিতবে। আসলে টেস্ট সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকা একটু বেশিই উত্তেজিত হয়ে পড়েছে। ভারত কিন্তু দুটি ম্যাচেই কর্তৃত্ব নিয়ে জিতেছে। তাই মনে হচ্ছে আমেদাবাদেও সূর্যরাই এগিয়ে থেকে নামবেন ও জিতবেন (Dale Steyn)।’


